×

জাতীয়

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি: প্রধানমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পিএম

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সারাদেশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনের সময় কথা বলেন। ছবি: সংগৃহীত

দেশের উন্নয়ন ও রাষ্ট্র পুনর্গঠনে সবার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে তরুণদের দেশ গড়ার কাজে সক্রিয়ভাবে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (১২ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিন মাসব্যাপী দেশজুড়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

তরুণদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘একটা দেশের তরুণ সমাজ যদি দেশকে পরিবর্তন করতে চায়, তাহলে তা সম্ভব। আমাদের তরুণ সমাজ যে পরিবর্তন করতে পারে, সেটি ২০২৪ সালের ৫ আগস্ট সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে। পরিবর্তনের সূচনা সেখান থেকেই তরুণ সমাজ করেছে।’

তিনি বলেন, ‘তাই তাদের কাছে আমার আহ্বান—আসুন এবার রাষ্ট্রকে, দেশকে আমরা পুনর্গঠন করি। আগামী তিন মাসে আমাদের ডেঙ্গুর সমস্যা সমাধানের চেষ্টা করি। হয়তো আমরা শতভাগ পারব না, কিন্তু অন্তত ৮০ শতাংশ আমরা পারব।’

জনসচেতনতা বৃদ্ধি, এডিস মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং সরকারি-বেসরকারি ও সামাজিক উদ্যোগের মধ্যে সমন্বয় বাড়ানোর লক্ষ্যেই এই কর্মসূচি নেওয়া হয়েছে। ১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া অভিযানটি চলবে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত। ঢাকা কেন্দ্রিক কার্যক্রমের পাশাপাশি দেশের সব জেলা ও উপজেলা পর্যায়েও একযোগে সচেতনতামূলক ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

আরও পড়ুন: শেখ হাসিনাকে ‘বিশ্বের সেরা অভিনেত্রী’ আখ্যা দিয়ে যা বললেন স্পিকার

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ স্কাউটসের সদস্যসংখ্যা প্রায় ২৩ লাখ এবং বিএনসিসির সদস্যসংখ্যা প্রায় ২২ হাজার। এর বাইরে প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায় এবং কলেজ-বিশ্ববিদ্যালয়ে বিপুলসংখ্যক শিক্ষার্থী রয়েছে।

তিনি বলেন, অনলাইনের মাধ্যমে দেশের প্রায় সব জেলা এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছে। গার্লস গাইড, বিএনসিসি, স্কাউটস, স্বেচ্ছাসেবকসহ সংশ্লিষ্ট সবার প্রতি তিনি দেশ গড়ার কাজে সহযোগিতার আহ্বান জানান।

‘এই দেশটাকে আমাদের গড়ে তুলতে হবে। আমরা সবাই আজ এখানে একত্রিত হয়েছি। আমরা একটি লক্ষ্য নিয়ে একত্রিত হয়েছি। সেটি হলো দেশ গড়ার লক্ষ্য,’ বলেন প্রধানমন্ত্রী।

ডেঙ্গুর বিস্তার সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ভাঙারি, কাগজপত্র, প্লাস্টিক ও মাটির বিভিন্ন সামগ্রীসহ নানা ধরনের পরিত্যক্ত জিনিসে পরিষ্কার পানি জমে এডিস মশার প্রজননস্থল তৈরি হয়। সবাই সম্মিলিতভাবে চেষ্টা করলে এই পরিস্থিতির পরিবর্তন সম্ভব বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, মাঠে বা জনসমাগমস্থলে একজন মানুষ একটি করে ময়লা ফেললেও তা ধীরে ধীরে জমে আবর্জনায় পরিণত হয়। সেখান থেকে রোগজীবাণু ছড়িয়ে মানুষ ও তার পরিবারের সদস্যরা অসুস্থ হয়ে পড়তে পারেন।

‘তাই আসুন আমরা নিজেকে সুস্থ রাখি। নিজের পরিবারকে সুস্থ রাখি। নিজের সমাজকে সুস্থ রাখি। নিজের দেশকে আমরা সুস্থ রাখার চেষ্টা করি। এই কাজটা কিন্তু খুব কঠিন না,’ বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, শুরুতে হয়তো কিছুটা কষ্ট হবে। তবে প্রতি সপ্তাহে মাত্র এক ঘণ্টা করে নিজের বাসা, স্কুল, কলেজ বা প্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজে ব্যয় করলে দ্রুত পরিবর্তন আনা সম্ভব।

তিনি আরও বলেন, রাস্তাঘাটে অনেক মানুষ অসচেতনভাবে যেখানে-সেখানে আবর্জনা ফেলেন। তাদের সচেতন করার পাশাপাশি যারা ময়লা-আবর্জনা ফেলছেন, তাদেরও নিরুৎসাহিত করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, ‘কথা একটাই—কাজ, কাজ আর কাজ। এবং পরিচ্ছন্ন, পরিচ্ছন্ন আর পরিচ্ছন্নতাই হতে হবে আমাদের আগামী দিনের মূল লক্ষ্য।’

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন কমিটি’র আহ্বায়ক এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

এ ছাড়া বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, সরকারি-বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, সিটি করপোরেশনের কর্মকর্তা ও পরিচ্ছন্নতাকর্মী, শিক্ষার্থী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া দেশের সব জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারাও অনলাইনে উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত ছিলেন।

সূত্র: বাসস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ব্রিকসের যৌথ ঘোষণায় ‘সব ধরনের আগ্রাসনের’ নিন্দা

ব্রিকসের যৌথ ঘোষণায় ‘সব ধরনের আগ্রাসনের’ নিন্দা

ব্যাগে মিলল নারীর মাথা-হাত

ব্যাগে মিলল নারীর মাথা-হাত

জামায়াত আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য চক্রান্ত করছে

রাশেদ খাঁন জামায়াত আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য চক্রান্ত করছে

দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়ার প্রতিজ্ঞা, তারপর যা হলো...

দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়ার প্রতিজ্ঞা, তারপর যা হলো...

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App