×

জাতীয়

বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগ করতে চায় শেভরন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ পিএম

বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগ করতে চায় শেভরন

ছবি : সংগৃহীত

বাংলাদেশের জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে মার্কিন বহুজাতিক কোম্পানি শেভরন। বিশেষ করে দেশের পুরোনো ও বিদ্যমান গ্যাসক্ষেত্রগুলোতে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানেও আগ্রহ দেখিয়েছে প্রতিষ্ঠানটি।

রোববার (১৩ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে শেভরনের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল এ আগ্রহের কথা জানায়। প্রতিষ্ঠানটির বেস অ্যাসেটস ও উদীয়মান দেশবিষয়ক প্রেসিডেন্ট জাভিয়ার লা রোসার নেতৃত্বে প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানান।

সাক্ষাতে বাংলাদেশের জ্বালানি খাতে শেভরনের বিনিয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর মধ্যে দেশে বিদ্যমান ও পুরোনো গ্যাসক্ষেত্রগুলোতে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে প্রতিষ্ঠানটির বিনিয়োগের বিষয়টি বিশেষ গুরুত্ব পায়।

এ সময় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক শু শিয়ংসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘আমাকে ১০ শতাংশ দিয়েন’

আসিফ মাহমুদ ‘আমাকে ১০ শতাংশ দিয়েন’

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির বিস্তর অভিযোগ, তদন্তে দুদক

আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির বিস্তর অভিযোগ, তদন্তে দুদক

যেসব জটিলতায় আটকে আছে পে স্কেল

যেসব জটিলতায় আটকে আছে পে স্কেল

দুদকের অনুসন্ধানের খবরে আসিফ মাহমুদের পোস্ট

দুদকের অনুসন্ধানের খবরে আসিফ মাহমুদের পোস্ট

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App