×

জাতীয়

চাঁদাবাজি দমনে বিএনপি নেতাদের ছাড় নয়: আইনমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ পিএম

চাঁদাবাজি দমনে বিএনপি নেতাদের ছাড় নয়: আইনমন্ত্রী

ছবি : সংগৃহীত

রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি দমনে বিএনপির কোনো নেতা বাধা দিলে তা বিবেচনায় নেওয়া হবে না বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

রোববার (১৩ সেপ্টেম্বর) সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং সরকারি কার্যক্রম নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘রাজনৈতিক পরিচয় কোনো অপরাধীর ছাড় পাওয়ার কারণ হতে পারে না। রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে।’

তিনি বলেন, চাঁদাবাজি ও রাজনৈতিক দুর্বৃত্তায়নের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে কারও রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না।

সভায় দেশের জ্বালানি ও সারের সংকট নিয়েও কথা বলেন আইনমন্ত্রী। তিনি জানান, বিদ্যুৎ, গ্যাস, তেল ও সারের সংকট মোকাবিলায় সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। পাশাপাশি বিকল্প জ্বালানি হিসেবে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যে দেশে সৌরবিদ্যুতের ব্যবহার ব্যাপকভাবে বাড়ানো সম্ভব হলে জ্বালানি সংকট অনেকটাই কমানো সম্ভব হবে।

সাতক্ষীরা জেলা প্রশাসক কাউসার আজিজের সভাপতিত্বে সভায় স্থানীয় সংসদ সদস্য, খুলনা রেঞ্জের ডিআইজি, জেলা পুলিশ সুপার, জেলা বিএনপির নেতারা এবং বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রধানমন্ত্রী স্রোতের বিরুদ্ধে গিয়ে আমাদের নিয়ে সাঁতার কাটছেন

গণপূর্ত মন্ত্রী প্রধানমন্ত্রী স্রোতের বিরুদ্ধে গিয়ে আমাদের নিয়ে সাঁতার কাটছেন

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

সরকারি চিঠিতে ভুল বানানের ছড়াছড়ি

সরকারি চিঠিতে ভুল বানানের ছড়াছড়ি

ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু

ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App