×

জাতীয়

দুর্গাপূজায় সরকারি ছুটি কতদিন, শুরু কবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ এএম

দুর্গাপূজায় সরকারি ছুটি কতদিন, শুরু কবে

ছবি : সংগৃহীত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০২৬ সালে সরকারি চাকরিজীবীদের জন্য দুই দিনের সরকারি ছুটি থাকবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে এ ছুটি নির্ধারণ করা হয়েছে।

সরকারি ছুটির হিসাবে দুর্গাপূজার ছুটি শুরু হবে ২০ অক্টোবর থেকে। মহানবমী উপলক্ষে ওই দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। পরদিন ২১ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে থাকবে সাধারণ ছুটি।

অর্থাৎ, ২০২৬ সালের দুর্গাপূজায় মূল সরকারি ছুটি থাকছে ২০ ও ২১ অক্টোবর—মোট দুই দিন।

হিন্দু ধর্মাবলম্বীদের জন্য আরও দুই দিনের ঐচ্ছিক ছুটি

মূল সরকারি ছুটির পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য দুর্গাপূজা উপলক্ষে আরও দুই দিনের ঐচ্ছিক ছুটির সুযোগ রাখা হয়েছে।

ঐচ্ছিক ছুটির দিনগুলো হলো— ১৮ অক্টোবর, রোববার: মহাসপ্তমী, ১৯ অক্টোবর, সোমবার: মহাষ্টমী

নির্ধারিত নিয়ম ও অনুমোদন সাপেক্ষে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এসব ঐচ্ছিক ছুটি ভোগ করতে পারবেন।

কবে কোন পূজা

২০২৬ সালে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে মহালয়ার মধ্য দিয়ে। এ বছর মহালয়া হবে ১০ অক্টোবর শনিবার। এরপর ১৬ অক্টোবর শুক্রবার মহাষষ্ঠী, ১৮ অক্টোবর রোববার মহাসপ্তমী, ১৯ অক্টোবর সোমবার মহাষ্টমী, ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী পালিত হবে।

অর্থাৎ, পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে ১০ অক্টোবর মহালয়ার মধ্য দিয়ে। তবে সরকারি ছুটি শুরু হবে ২০ অক্টোবর থেকে।

একনজরে

মহালয়া: ১০ অক্টোবর, শনিবার মহাষষ্ঠী: ১৬ অক্টোবর, শুক্রবার মহাসপ্তমী: ১৮ অক্টোবর, রোববার- ঐচ্ছিক ছুটি মহাষ্টমী: ১৯ অক্টোবর, সোমবার- ঐচ্ছিক ছুটি মহানবমী: ২০ অক্টোবর, মঙ্গলবার- সরকারি ছুটি বিজয়া দশমী: ২১ অক্টোবর, বুধবার- সরকারি ছুটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ড

ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ড

বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান

বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান

শহীদ সেনাসদস্যদের পরিবারের পাশে প্রধানমন্ত্রী

শহীদ সেনাসদস্যদের পরিবারের পাশে প্রধানমন্ত্রী

আ. লীগের মিছিল ঠেকাতে ওসিদের কড়া বার্তা

আ. লীগের মিছিল ঠেকাতে ওসিদের কড়া বার্তা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App