×

জাতীয়

টানা ৫দিন ছুটি পাবে সরকারি চাকরিজীবীরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ পিএম

টানা ৫দিন ছুটি পাবে সরকারি চাকরিজীবীরা

ছবি : সংগৃহীত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০২৬ সালে সরকারি চাকরিজীবীদের জন্য দুই দিনের সরকারি ছুটি থাকছে। এর মধ্যে ২০ অক্টোবর, মঙ্গলবার মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি এবং ২১ অক্টোবর, বুধবার বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি থাকবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজার মূল সরকারি ছুটি শুরু হবে ২০ অক্টোবর থেকে। এর পরদিন ২২ অক্টোবর, বৃহস্পতিবার একদিনের ছুটি নিতে পারলে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে টানা পাঁচ দিনের অবকাশ কাটানোর সুযোগ পাবেন সরকারি চাকরিজীবীরা।

অর্থাৎ ২০ অক্টোবর মঙ্গলবার থেকে ২৪ অক্টোবর শনিবার পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি কাটানো সম্ভব হবে।

এদিকে মূল সরকারি ছুটির বাইরে হিন্দু ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য দুর্গাপূজা উপলক্ষে আরও দুই দিনের ঐচ্ছিক ছুটির ব্যবস্থা রয়েছে। নির্ধারিত নিয়ম ও কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে তারা এ ছুটি নিতে পারবেন।

এ বছর ১০ অক্টোবর, শনিবার মহালয়ার মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর ১৬ অক্টোবর, শুক্রবার মহাষষ্ঠী, ১৮ অক্টোবর, রবিবার মহাসপ্তমী, ১৯ অক্টোবর, সোমবার মহাষ্টমী, ২০ অক্টোবর, মঙ্গলবার মহানবমী এবং ২১ অক্টোবর, বুধবার বিজয়া দশমী পালিত হবে।

মহালয়ার মধ্য দিয়ে ১০ অক্টোবর পূজার আনুষ্ঠানিকতা শুরু হলেও সরকারি ছুটি শুরু হবে ২০ অক্টোবর থেকে। আর ২২ অক্টোবর একদিনের ছুটি নিতে পারলে সরকারি চাকরিজীবীরা দুর্গাপূজার ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের অবকাশ উপভোগ করতে পারবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আ. লীগের যেসব নেতার সম্পত্তির অর্থ যাবে জুলাই শহীদ পরিবারে

আ. লীগের যেসব নেতার সম্পত্তির অর্থ যাবে জুলাই শহীদ পরিবারে

সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

কাদেরসহ ৫ জনের সম্পত্তির অর্থ যাবে জুলাই শহীদ পরিবারে

কাদেরসহ ৫ জনের সম্পত্তির অর্থ যাবে জুলাই শহীদ পরিবারে

দেশে ফিরলেন ১৬৮ প্রবাসী

দেশে ফিরলেন ১৬৮ প্রবাসী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App