×

জাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রী

গুলশানে আওয়ামী লীগের মিছিলের তথ্য ছিল, তবে আন্দাজ করতে পারেনি পুলিশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ পিএম

গুলশানে আওয়ামী লীগের মিছিলের তথ্য ছিল, তবে আন্দাজ করতে পারেনি পুলিশ

ছবি: সংগৃহীত

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের বিষয়ে গোয়েন্দা তথ্য ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে শুক্রবার জুমার নামাজের সময় ওই এলাকায় এসে দলটির নেতাকর্মীরা মিছিল করতে পারে— পুলিশ তা হয়তো আগে থেকে আঁচ করতে পারেনি বলে মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ মাঝেমধ্যে বিভিন্ন অপতৎপরতা চালানোর চেষ্টা করে। এর অংশ হিসেবে ফজরের নামাজের পর অল্পসংখ্যক লোক নিয়ে মিছিল করা এবং তা ভিডিও করে প্রচারের ঘটনাও ঘটছে। এসব মিছিলের কিছু কিছু দৃশ্যমান হয়।

তিনি বলেন, ‘ফজরের নামাজের পর তারা দুই-একটি মিছিল করে, ভিডিও-টিডিও করে। অল্পসংখ্যক লোক নিয়ে এসব মিছিলের বিষয়টি আমরা দেখেছি।’

আরও পড়ুন: নতুন পে স্কেল: গ্রেডভেদে বাড়িভাড়া ভাতা নিয়ে সর্বশেষ যা জানা গেল

গুলশানের সাম্প্রতিক মিছিল প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুক্রবার বেলা ১১টার দিকে জুমার নামাজ আদায়ের কথা বলে কিছু লোক ওই এলাকায় জড়ো হয়। পরে তারা মিছিল বের করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘আমাদের গোয়েন্দা তথ্য ছিল। কিন্তু শুক্রবার পুলিশ হয়তো আন্দাজ করতে পারেনি যে ওই সময় ওই এলাকায় জুমার নামাজ পড়তে এসে তারা এরকম একটা কিছু করতে পারে।’

গুলশানের ঘটনাকে পুলিশের ব্যর্থতা হিসেবে দেখার সুযোগ নেই দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সেটাকে ব্যর্থতা বলার কোনো সুযোগ নেই। আমরা পরবর্তীতে ব্যবস্থা নিয়েছি, সেটা আপনারা জানেন।’

গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর গুলশান থানার ৩ নম্বর সড়কের কেএফসি-সংলগ্ন একটি গলিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করেন।

পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করতে গেলে মিছিলকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেন। এ সময় পুলিশ দুজনকে গ্রেপ্তার করে এবং ঘটনাস্থল থেকে পাঁচটি ককটেল উদ্ধার করে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় পরে আরও গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে মামলাটিতে অন্তত ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১৮ বছরেও বাস্তবায়ন হয়নি ডিসির সিদ্ধান্ত, বলির শিকার চার সন্তানের জননী

১৮ বছরেও বাস্তবায়ন হয়নি ডিসির সিদ্ধান্ত, বলির শিকার চার সন্তানের জননী

হেলে পড়েছে বারান্দা, বাতাসে খসে পড়ে পলেস্তারা

দীর্ঘ ৫০ বছরেও সংস্কার হয়নি মার্কেট হেলে পড়েছে বারান্দা, বাতাসে খসে পড়ে পলেস্তারা

কবর থেকে পীরের দেহাবশেষ তুলে দরবারে নেওয়ার ঘটনায় এবার ভক্ত গ্রেপ্তার

কবর থেকে পীরের দেহাবশেষ তুলে দরবারে নেওয়ার ঘটনায় এবার ভক্ত গ্রেপ্তার

মধ্যরাতে আগুন, পুড়ে গেল ৯ ব্যবসা প্রতিষ্ঠানের সবকিছু

মধ্যরাতে আগুন, পুড়ে গেল ৯ ব্যবসা প্রতিষ্ঠানের সবকিছু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App