×

জাতীয়

উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসের জন্য জরুরি নির্দেশনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ পিএম

উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসের জন্য জরুরি নির্দেশনা

ফাইল ছবি

মাঠ পর্যায়ে ভূমি সেবার মান, স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক ডিজিটাল হাজিরা ব্যবস্থা চালুর নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়। একই সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত এ ব্যবস্থার মাধ্যমে হাজিরা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

গত ১৪ সেপ্টেম্বর ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়। এতে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের নিজ নিজ জেলার সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক হাজিরা ডিভাইস স্থাপন এবং তা নিয়মিত ব্যবহারের বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।

পরিপত্রে বলা হয়, সরকারি দপ্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার পাশাপাশি কর্মপরিবেশ উন্নত করতে সরকার ই-গভর্ন্যান্সসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় মাঠ পর্যায়ের ভূমি ব্যবস্থাপনাকে আরও কার্যকর, গতিশীল ও জনবান্ধব করার উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের মতে, সাধারণ মানুষকে নির্ধারিত সময়ে নির্বিঘ্নে ভূমি সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে নিয়মিত ও যথাসময়ে উপস্থিত থাকা গুরুত্বপূর্ণ। এ কারণে ভূমি মন্ত্রণালয়ের অধীন দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে দ্রুত বায়োমেট্রিক ডিজিটাল হাজিরা ডিভাইস স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: প্রজ্ঞাপনের পর এসআরবি নামে র‌্যাবের যাত্রা

তবে শুধু ডিভাইস স্থাপন করলেই দায়িত্ব শেষ হবে না। কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত তা ব্যবহার করছেন কি না, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তা নজরদারির মাধ্যমে নিশ্চিত করতে বলা হয়েছে।

পরিপত্র বাস্তবায়নের মূল দায়িত্ব দেওয়া হয়েছে দেশের সব জেলা প্রশাসককে। এ ছাড়া বিভাগীয় কমিশনার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), ভূমি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং সিস্টেম এনালিস্টসহ সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তার কাছে পরিপত্রটির অনুলিপি পাঠানো হয়েছে।

মন্ত্রণালয়ের এ উদ্যোগ বাস্তবায়িত হলে মাঠ পর্যায়ের ভূমি অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি আরও নিয়মতান্ত্রিক হওয়ার সুযোগ তৈরি হবে। পাশাপাশি ভূমি সেবা নিতে আসা মানুষের ভোগান্তি কমানো এবং সেবা প্রদানে জবাবদিহিতা বাড়াতেও এটি সহায়ক হতে পারে।

ই-গভর্ন্যান্সের আওতায় প্রযুক্তিনির্ভর হাজিরা ব্যবস্থা চালুর মাধ্যমে মাঠ পর্যায়ের ভূমি প্রশাসনে কর্মশৃঙ্খলা ও নজরদারি আরও জোরদার করাই এ উদ্যোগের লক্ষ্য।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মক্কায় হামলা হলে সোচ্চার হওয়া ইমানি দায়িত্ব : জামায়াত আমির

মক্কায় হামলা হলে সোচ্চার হওয়া ইমানি দায়িত্ব : জামায়াত আমির

পেনশনভোগীর স্বামী বা স্ত্রী পাবেন আজীবন সুবিধা

পেনশনভোগীর স্বামী বা স্ত্রী পাবেন আজীবন সুবিধা

যেসব রুটে হচ্ছে নতুন ৩ মেট্রোরেল

যেসব রুটে হচ্ছে নতুন ৩ মেট্রোরেল

উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসের জন্য জরুরি নির্দেশনা

উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসের জন্য জরুরি নির্দেশনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App