×

জাতীয়

বাসভাড়া নিয়ে নৈরাজ্য, ভ্রাম্যমাণ আদালতের দাবি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ পিএম

বাসভাড়া নিয়ে নৈরাজ্য, ভ্রাম্যমাণ আদালতের দাবি

ছবি : সংগৃহীত

জ্বালানি তেলের দাম বাড়ার পর গণপরিবহনের ভাড়া সমন্বয় করা হলেও রাজধানীর অনেক বাসে নতুন ভাড়ার তালিকা টানানো হয়নি। ফলে তালিকা না থাকার সুযোগে যাত্রীদের কাছ থেকে ইচ্ছামতো ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। এতে পরিবহনকর্মী ও যাত্রীদের মধ্যে বাগ্‌বিতণ্ডা থেকে হাতাহাতির ঘটনাও ঘটছে বলে জানিয়েছে নৌ, সড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে সংগঠনটির সভাপতি মোহাম্মদ শহীদ মিয়া ও সাধারণ সম্পাদক আশীষ কুমার দে অবিলম্বে সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ভাড়া নৈরাজ্য ও যাত্রী হয়রানি বন্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর সরকার বাসসহ বিভিন্ন গণপরিবহনের ভাড়া বাড়িয়েছে। তবে ঢাকা মহানগরীতে চলাচলকারী বাসগুলোতে এখনো ভাড়ার তালিকা প্রদর্শন করা হয়নি। অথচ নগর পরিবহন ও দূরপাল্লার বাসে যাত্রাপথের দূরত্ব এবং নির্ধারিত ভাড়া উল্লেখ করে তালিকা টানানো বাধ্যতামূলক।

সংগঠনটির অভিযোগ, বাসে ভাড়ার তালিকা না থাকায় যাত্রীদের কাছ থেকে পরিবহনকর্মীরা নিজেদের মতো করে ভাড়া আদায় করছেন। এ নিয়ে যাত্রীদের সঙ্গে চালক ও সহকারীদের বাগ্‌বিতণ্ডা এবং কোনো কোনো ক্ষেত্রে হাতাহাতিও হচ্ছে।

জাতীয় কমিটি আরও দাবি করেছে, গত চার-পাঁচ দিন ধরে রাজধানীর নগর পরিবহন এবং ঢাকা ও আশপাশের জেলাগুলোর মধ্যে চলাচলকারী বাসে এমন পরিস্থিতি দেখা গেলেও বিষয়টি নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ নেয়নি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বিবৃতিতে বলা হয়, গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি বন্ধে দ্রুত পদক্ষেপ প্রয়োজন। এ জন্য ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিআরটিএ ও জেলা প্রশাসনের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সালমানের পুরুষত্ব নিয়ে খোঁচা মারলেন আসিফ?

সালমানের পুরুষত্ব নিয়ে খোঁচা মারলেন আসিফ?

প্রতিনিধি সভার আবেদন করেছিল জাসদ, পুলিশ বলছে ‘জানা নেই’

প্রতিনিধি সভার আবেদন করেছিল জাসদ, পুলিশ বলছে ‘জানা নেই’

অপরিকল্পিত নগরায়নে বিপন্ন নদ-নদী, অস্তিত্বের প্রশ্ন

বিশ্ব নদী দিবস অপরিকল্পিত নগরায়নে বিপন্ন নদ-নদী, অস্তিত্বের প্রশ্ন

বাসভাড়া নিয়ে নৈরাজ্য, ভ্রাম্যমাণ আদালতের দাবি

বাসভাড়া নিয়ে নৈরাজ্য, ভ্রাম্যমাণ আদালতের দাবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App