×

জাতীয়

রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাট

‘পুলিশের নিষ্ক্রিয়তা ও দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ পিএম

‘পুলিশের নিষ্ক্রিয়তা ও দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে’

ফাইল ছবি

মিরপুরের শাহ আলী এলাকায় রাড্ডা ক্লিনিকে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা ও দায়িত্ব অবহেলার প্রাথমিক প্রমাণ মিলেছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী এ কথা জানান।

গত ২৫ সেপ্টেম্বর মধ্যরাতে ওই হামলা চালায় দুর্বৃত্তরা। ঘটনাটি তদন্তে ডিএমপি কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছিল জানিয়ে মন্ত্রী বলেন, পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে ৯ জন আসামিকে গ্রেপ্তার এবং বেশ কিছু লুণ্ঠিত মালামাল উদ্ধার করেছে।

আরও পড়ুন: ‘মামলা কেন নেওয়া হয়নি, সেই প্রশ্ন তো আমার’

পুলিশে কোনো ছাড় নেই

স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে। অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই উল্লেখ করে তিনি বলেন, অপরাধী মানেই অপরাধী— দলমত নির্বিশেষে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দায়িত্বে অবহেলা বা অপরাধমূলক কর্মকাণ্ডে শুধু বদলিই শেষ পদক্ষেপ নয় জানিয়ে মন্ত্রী বলেন, কোনো কর্মকর্তা ফৌজদারি বা রাষ্ট্রদ্রোহিতা অপরাধে জড়ালে বরখাস্ত ও বিভাগীয় মামলার পাশাপাশি নিয়মিত মামলা রুজু করা হচ্ছে। এর আগে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসির বিরুদ্ধে মামলার উদাহরণ টেনে তিনি পুনর্ব্যক্ত করেন, পুলিশ বাহিনীতে কোনো ধরনের অপরাধ বরদাশত করা হবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকায় চাঁদাবাজির ভয়াবহ চিত্র, ৮ মাসে ৭২৩ মামলা

ঢাকায় চাঁদাবাজির ভয়াবহ চিত্র, ৮ মাসে ৭২৩ মামলা

ভাংতি টাকা না দেওয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ভাংতি টাকা না দেওয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

আজ কত দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

মৃত্যুঘণ্টা বাজছে সুমেশ্বরী-সুরমা-কালনীসহ ১০৬ নদীর

হাওরাঞ্চলের নদ-নদী মৃত্যুঘণ্টা বাজছে সুমেশ্বরী-সুরমা-কালনীসহ ১০৬ নদীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App