×

জাতীয়

নামছে আরও ১০০ পিংক বাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পিএম

নামছে আরও ১০০ পিংক বাস

ছবি : সংগৃহীত

নারীদের স্কুল, কলেজ ও কর্মস্থলে যাতায়াতের সুবিধা বাড়াতে দ্রুত সময়ের মধ্যে আরও ১০০টি পিংক বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার। বর্তমানে ১৩টি রুটে চলাচল করা ১৪টি পিংক বাস নারীদের যাতায়াতের চাহিদার তুলনায় অপ্রতুল হওয়ায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এ তথ্য জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম।

বৈঠকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, কমিটির সদস্য লুৎফর রহমান, মো. রুহুল আমীন দুলাল, মোহাম্মদ আক্তারুজ্জামান, নেওয়াজ হালিমা আরলী, মো. রফিকুল ইসলাম খান ও মো. মতিয়ার রহমান অংশ নেন। বিশেষ আমন্ত্রণে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসানও বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং এর অধীন বিভিন্ন বিভাগ ও দপ্তরের কার্যক্রম নিয়ে আলোচনা হয়। পাশাপাশি সড়ক ও মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে মন্ত্রণালয়ের পরিকল্পনা ও গৃহীত পদক্ষেপ সম্পর্কেও কমিটিকে অবহিত করা হয়।

এ সময় জানানো হয়, সড়ক দুর্ঘটনা কমাতে ঝুঁকিপূর্ণ মোড় ও দুর্ঘটনাপ্রবণ এলাকা চিহ্নিত করে সেগুলো সোজা ও প্রশস্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন প্রকল্প গ্রহণের ক্ষেত্রেও সড়ককে সরলরেখায় নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ ছাড়া কর্ণফুলী টানেলের সার্ভিস এলাকায় ৭২ একর জমিতে নির্মিত একটি বিলাসবহুল রিসোর্টের বর্তমান অবস্থা সরেজমিনে পরিদর্শনের ব্যবস্থা নিতে মন্ত্রণালয়কে সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি।

বৈঠকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, সেতু বিভাগের সচিব, মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভাগ-দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘যে প্রমাণ উপস্থাপন করেছি, জিয়াউলের সর্বোচ্চ শাস্তির সম্ভাবনা’

প্রসিকিউটর মিজানুল ইসলাম ‘যে প্রমাণ উপস্থাপন করেছি, জিয়াউলের সর্বোচ্চ শাস্তির সম্ভাবনা’

সালমানের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী কে এই শাহরিয়ার?

সালমানের স্টুডিওতে হামলার মূল পরিকল্পনাকারী কে এই শাহরিয়ার?

রাজধানীতে বাড়ি দখল-চেষ্টার অভিযোগ, হামলা-ভাঙচুর

রাজধানীতে বাড়ি দখল-চেষ্টার অভিযোগ, হামলা-ভাঙচুর

ডা. শফিকুর রহমানের সঙ্গে ব্রুনাই রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ডা. শফিকুর রহমানের সঙ্গে ব্রুনাই রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App