×

জাতীয়

রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, ফিরল প্রতিষ্ঠানের সাইনবোর্ড

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ পিএম

রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, ফিরল প্রতিষ্ঠানের সাইনবোর্ড

ছবি : সংগৃহীত

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের কয়েক দিন পর প্রতিষ্ঠানটির নিজস্ব সাইনবোর্ড আবারও টানানো হয়েছে। দখলমুক্ত ঘোষণা করে হামলার পর সেখানে লাগানো অন্য একটি সাইনবোর্ডও সরিয়ে দেওয়া হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে ক্লিনিক-সংশ্লিষ্টরা সেখানে টানানো দখলদারদের সাইনবোর্ডটি খুলে ফেলেন। পরে স্বাস্থ্যসেবা কেন্দ্রটির নিজস্ব সাইনবোর্ড পুনরায় স্থাপন করা হয়।

এদিকে হামলা ও ভাঙচুরের ক্ষত পুরোপুরি না শুকাতেই ক্লিনিকটিতে সংস্কারকাজ শুরু হয়েছে। ক্ষতিগ্রস্ত বিভিন্ন অংশ মেরামতে কর্মীরা কাজ করছেন। তবে এতে চিকিৎসাসেবা বন্ধ হয়নি। ক্লিনিকের ভেতরে স্বাস্থ্যকর্মীরা অবস্থান করে রোগীদের সেবা দিচ্ছেন। পাশাপাশি বাইরে চেয়ার-টেবিল বসিয়েও প্রয়োজনীয় কার্যক্রম চালানো হচ্ছে।

এর আগে গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে রাজধানীর মিরপুর-১ নম্বর সেকশনে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে। ক্লিনিক কর্তৃপক্ষের অভিযোগ, হামলার পর তাদের প্রতিষ্ঠানের জায়গায় ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর নামে একটি সাইনবোর্ড টাঙানো হয়েছিল।

এ ঘটনায় এখন পর্যন্ত নয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। লুট হওয়া দুই ট্রাক মালামালও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ঘটনার পর শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকেও প্রত্যাহার করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মারা গেছেন মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ

মারা গেছেন মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ

ভর্তির আবেদনের সময় বাড়ল একাদশে

ভর্তির আবেদনের সময় বাড়ল একাদশে

শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলের পৃথক প্রজ্ঞাপন কবে, জানালেন মন্ত্রী

শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলের পৃথক প্রজ্ঞাপন কবে, জানালেন মন্ত্রী

রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, ফিরল প্রতিষ্ঠানের সাইনবোর্ড

রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, ফিরল প্রতিষ্ঠানের সাইনবোর্ড

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App