ফ্যামিলি কার্ডের ভাতা নিয়ে জরুরি বার্তা
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ পিএম
ফাইল ছবি
ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় উপকারভোগীদের নিয়মিত ও সময়মতো ভাতার অর্থ পৌঁছানো নিশ্চিত করতে প্রতি মাসের ২০ থেকে ২৫ তারিখের মধ্যে শতভাগ নির্ভুল পে-রোল পাঠানোর নির্দেশ দিয়েছে সমাজসেবা অধিদপ্তর।
রোববার (২৭ সেপ্টেম্বর) সমাজসেবা অধিদপ্তরের ফ্যামিলি কার্ড কর্মসূচি থেকে জারি করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, বর্তমানে এই কর্মসূচির আওতায় জিটুপি (G2P) পদ্ধতিতে সরাসরি ভাতাভোগীদের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), টাকাপে (TakaPay) এবং ব্যাংক হিসাবে ভাতার অর্থ পাঠানো হচ্ছে। ২০২৬-২৭ অর্থবছরে সঠিক ও প্রকৃত উপকারভোগীদের কাছে নির্দিষ্ট সময়ে অর্থ পৌঁছাতে সংশ্লিষ্ট উপজেলা ও শহর সমাজসেবা কর্মকর্তাদের নির্ভুল পে-রোল পাঠানো বাধ্যতামূলক।
নির্দেশনার প্রধান বিষয়গুলো:
তথ্য হালনাগাদ: প্রতি মাসের ২০ থেকে ২৫ তারিখের মধ্যে পে-রোল পাঠানোর আগে উপকারভোগীদের মোবাইল নম্বর, ব্যাংক হিসাবসহ প্রয়োজনীয় তথ্য যাচাই ও সংশোধন করে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস)-এ হালনাগাদ করতে হবে।
আরও পড়ুন: গরুকে কামড়ে নদীতে নিচ্ছিল কুমির, অতঃপর
বিদ্যমান নীতিমালা অনুযায়ী কোনো উপকারভোগীর মৃত্যু বা অন্য কোনো কারণে কার্ড প্রতিস্থাপনের প্রয়োজন হলে সংশ্লিষ্ট কমিটির সিদ্ধান্ত সাপেক্ষে তা বাস্তবায়ন করতে হবে।
সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (সামাজিক নিরাপত্তা) মো. মোশাররফ হোসেন স্বাক্ষরিত এই চিঠিটি দেশের আটটি বিভাগীয় (ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, রংপুর, বরিশাল ও ময়মনসিংহ) সমাজসেবা কার্যালয়ের পরিচালকদের কাছে পাঠানো হয়েছে।
