রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ পিএম
ছবি: সংগৃহীত
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদান শেষে দেশে ফেরার পর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বঙ্গভবন থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
আরও পড়ুন: বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কিনবে সরকার, চুক্তি কবে
এর আগে, গত রোববার সকালে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে দেশে ফেরেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
উল্লেখ্য, গত গত ২০ আগস্ট সংসদ সদস্যদের ভোটে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর গত ২১ আগস্ট তিনি আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন।
