×

জাতীয়

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ পিএম

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

ছবি : সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রা, মানবিক রাষ্ট্র গঠন এবং দেশের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ হলে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের বিভিন্ন দিক তুলে ধরে তিনি এসব কথা বলেন।

মাহদী আমিন বলেন, জাতিসংঘের অধিবেশনে প্রধানমন্ত্রী বিশ্বনেতাদের সামনে বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রা ও একটি মানবিক বাংলাদেশ গড়ার পরিকল্পনা তুলে ধরেছেন। বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা তাকে অভিনন্দন জানিয়েছেন বলেও জানান তিনি।

রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রী পাঁচটি সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছেন উল্লেখ করে মাহদী আমিন বলেন, এই সংকটের স্থায়ী সমাধানের দায়িত্ব মিয়ানমারের। দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের মানবিক ভূমিকার প্রশংসা করেছে।

প্রধানমন্ত্রীর সফরের বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরে তিনি বলেন, ফিলিস্তিনের জনগণের অধিকারের পক্ষে বাংলাদেশের অবস্থানও তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি স্বনির্ভর বাংলাদেশের একটি রূপরেখা বিশ্ব সম্প্রদায়ের সামনে উপস্থাপন করা হয়েছে।

চার দিনের নিউইয়র্ক সফরে ১১টি দেশের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক হয়েছে বলে জানান মাহদী আমিন। এসব বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, জনশক্তি রপ্তানি, জ্বালানি নিরাপত্তা, আঞ্চলিক সহযোগিতা ও অন্যান্য ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

মুসলিম দেশগুলোতে বাংলাদেশের কর্মীদের জন্য কর্মসংস্থানের সুযোগ এবং জনশক্তি রপ্তানি বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি। এর পাশাপাশি মানবাধিকার, আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠার বিষয়েও প্রধানমন্ত্রীর বৈঠকগুলোতে আলোচনা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

বিশ্বব্যাংকের সঙ্গে বৈঠকে ফ্যামিলি কার্ডসহ সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্পর্কে অবহিত করা হয়েছে বলে জানান মাহদী আমিন। এ ছাড়া বোয়িংয়ের সঙ্গেও বৈঠক হয়েছে। এর মাধ্যমে ভবিষ্যতে বাংলাদেশ বিমানের বহর সম্প্রসারণের সুযোগ তৈরি হতে পারে বলে জানান তিনি।

জাতিসংঘের অধিবেশনে প্রধানমন্ত্রী বাংলাদেশের জাতীয় স্বার্থ, গণতন্ত্র, মানবাধিকার, শান্তি ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বিষয়গুলো গুরুত্ব দিয়ে তুলে ধরেছেন বলেও জানান মাহদী আমিন।

সফরকালে প্রধানমন্ত্রীর মোট ৩০টি আনুষ্ঠানিক কর্মসূচি ছিল। এর মধ্যে জাতিসংঘসংক্রান্ত আটটি কর্মসূচি, বিভিন্ন উচ্চপর্যায়ের চারটি অনুষ্ঠান এবং ১১টি দ্বিপক্ষীয় বৈঠক ছিল বলে এর আগে মাহদী আমিন জানিয়েছিলেন।

সাংবাদিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর সরাসরি প্রেস ব্রিফিংয়ের বিষয়ে জানতে চাইলে মাহদী আমিন বলেন, এ বিষয়ে সাংবাদিকদের যথাসময়ে জানানো হবে।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এম সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’

হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’

সচিবদের জরুরি ২৩ নির্দেশনা

সচিবদের জরুরি ২৩ নির্দেশনা

কিশোরগঞ্জ গণপূর্তের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ, ‘তদন্তে মেলেনি সত্যতা’

কিশোরগঞ্জ গণপূর্তের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ, ‘তদন্তে মেলেনি সত্যতা’

নিখোঁজ দুই মাদ্রাসা শিক্ষার্থীর সন্ধান মিলল আবাসিক হোটেলে

নিখোঁজ দুই মাদ্রাসা শিক্ষার্থীর সন্ধান মিলল আবাসিক হোটেলে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App