×

জাতীয়

দুর্গাপূজায় সরকারি ছুটি বাড়ল, যারা পাবেন না

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৫ পিএম

দুর্গাপূজায় সরকারি ছুটি বাড়ল, যারা পাবেন না

ছবি : সংগৃহীত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে এবার আরও একদিন ছুটি যুক্ত হয়েছে। ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে সরকারি ছুটি দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। এর ফলে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

নতুন করে একদিন ছুটি যুক্ত হওয়ায় দুর্গাপূজা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আলাদা করে ছুটি নেওয়ার প্রয়োজন হবে না। তবে এ ছুটি সব ধরনের প্রতিষ্ঠান ও সেবার ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

সরকারের ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, মহানবমী উপলক্ষে ২০ অক্টোবর মঙ্গলবার নির্বাহী আদেশে এবং বিজয়া দশমী উপলক্ষে ২১ অক্টোবর বুধবার সাধারণ ছুটি রয়েছে। এর সঙ্গে ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে ছুটি যুক্ত হয়েছে।

এর পরের দুই দিন ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার। এ দুই দিন সাপ্তাহিক ছুটি হওয়ায় ২০ অক্টোবর মঙ্গলবার থেকে ২৪ অক্টোবর শনিবার পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি থাকবে।

দুর্গাপূজার সময়সূচি

চলতি বছর ১০ অক্টোবর মহালয়া অনুষ্ঠিত হবে। এরপর ১৬ অক্টোবর মহাষষ্ঠী, ১৮ অক্টোবর মহাসপ্তমী, ১৯ অক্টোবর মহাষ্টমী, ২০ অক্টোবর মহানবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমী পালিত হবে।

সরকারি ছুটির আওতাভুক্ত প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি সংশ্লিষ্ট বিধি অনুযায়ী ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানেও ছুটির প্রভাব পড়বে। তবে জরুরি ও অত্যাবশ্যকীয় সেবার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী দায়িত্ব পালন করতে হবে।

যেসব সেবা ছুটির আওতার বাইরে

সরকার ঘোষিত বিশেষ ছুটির সময়ে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে জনস্বার্থে জরুরি ও অত্যাবশ্যকীয় সেবা সচল রাখতে বেশ কিছু প্রতিষ্ঠান ও কর্মীকে ছুটির আওতামুক্ত রাখা হবে।

ছুটির আওতার বাইরে থাকবে বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট এবং ডাক সেবায় নিয়োজিত কর্মী ও সংশ্লিষ্ট যানবাহন।

এ ছাড়া চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মীরা এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহন ও কর্মীরাও এ ছুটির আওতাবহির্ভূত থাকবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৪৯তম বিসিএসে ৬১১ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ

৪৯তম বিসিএসে ৬১১ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ

নিজ যোগ্যতায় জাতিসংঘে নিয়োগ পেয়েছেন জাইমা রহমান: মাহাদী আমিন

নিজ যোগ্যতায় জাতিসংঘে নিয়োগ পেয়েছেন জাইমা রহমান: মাহাদী আমিন

দুর্গাপূজায় সরকারি ছুটি বাড়ল, যারা পাবেন না

দুর্গাপূজায় সরকারি ছুটি বাড়ল, যারা পাবেন না

এলপিজির কৃত্রিম সংকট ঠেকাতে ডিসিদের নির্দেশ

এলপিজির কৃত্রিম সংকট ঠেকাতে ডিসিদের নির্দেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App