×

জাতীয়

গণতন্ত্র সুসংহত করতে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে: সিইসি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০১:৫০ পিএম

গণতন্ত্র সুসংহত করতে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে: সিইসি

ছবি : সংগৃহীত

গণতন্ত্রকে সুসংহত, গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য করতে রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে নির্বাচনি প্রক্রিয়ার প্রতিটি ক্ষেত্রে নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সোমবার (৫ অক্টোবর) সকালে রাজধানীর নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) ইউএন ইলেকটোরাল প্রজেক্ট আয়োজিত জেন্ডার সমতা বিষয়ক কর্মশালার উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

কর্মশালায় নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, শুধু নারী ভোটারের সংখ্যা বাড়ালেই হবে না, তাদের সার্বিক ক্ষমতায়নও নিশ্চিত করতে হবে। ভোটারের পাশাপাশি নির্বাচনে প্রার্থী হওয়া, রাজনৈতিক দলের নীতিনির্ধারণী পর্যায় এবং বেসরকারি ও উন্নয়ন সংস্থায় নারীর দৃশ্যমান অংশগ্রহণ প্রয়োজন।

নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ রাজনৈতিক দলগুলোতে নারী প্রতিনিধিত্ব বাড়ানোর ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, শুধু আইনি বাধ্যবাধকতার মাধ্যমে নারী-পুরুষের সমতা নিশ্চিত করা সম্ভব নয়। এজন্য রাজনৈতিক দলগুলোর দৃষ্টিভঙ্গি ও মানসিকতায় ইতিবাচক পরিবর্তন প্রয়োজন।

অন্যদিকে নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ নারীর অংশগ্রহণ বাড়াতে মাঠপর্যায়ে কাজ করার ওপর জোর দেন। তিনি বলেন, শুধু সভা বা কর্মশালায় পরিকল্পনা করলেই নারীর সমতা নিশ্চিত হবে না; এজন্য সরাসরি তৃণমূল পর্যায়ে কাজ করতে হবে। বিশেষ করে গ্রাম ও উপকূলীয় এলাকার নারীদের ভোটাধিকার সম্পর্কে সচেতন করার প্রয়োজন রয়েছে।

তাহমিদা আহমদ আরও বলেন, নির্বাচনে নারীর অবাধ অংশগ্রহণ গণতন্ত্রের গুরুত্বপূর্ণ একটি দিক। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন অংশগ্রহণমূলক করার প্রত্যাশা রয়েছে। তবে নারী ভোটারের তুলনায় নারী প্রার্থীর সংখ্যা এখনো কম। তাই নারী প্রার্থীর সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

সমাপনী বক্তব্যে সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে স্থায়ী ও বিশ্বাসযোগ্য করতে রাষ্ট্র পরিচালনা ও নির্বাচনি ব্যবস্থার প্রতিটি ধাপে নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার বিকল্প নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আগাম নির্বাচনের ঘোষণা স্পেনের প্রধানমন্ত্রীর

আগাম নির্বাচনের ঘোষণা স্পেনের প্রধানমন্ত্রীর

নতুন দায়িত্ব পেলেন এনসিপির ৫ নেতা

নতুন দায়িত্ব পেলেন এনসিপির ৫ নেতা

দেশের কত জেলা ঘুরেছেন? ভাইরাল ভ্রমণ ম্যাপ বানাবেন যেভাবে

দেশের কত জেলা ঘুরেছেন? ভাইরাল ভ্রমণ ম্যাপ বানাবেন যেভাবে

সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম অটোরিকশা চালকদের

সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম অটোরিকশা চালকদের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App