×

জাতীয়

পে স্কেল নিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য দুঃসংবাদ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০২:৫৮ পিএম

পে স্কেল নিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য দুঃসংবাদ

ছবি : সংগৃহীত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন দেওয়ার কার্যক্রম এগিয়ে গেলেও এখনো অনিশ্চয়তা কাটেনি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের। সরকারি চাকরিজীবীরা অক্টোবরের বেতন নবম জাতীয় পে স্কেলের ভিত্তিতে পাওয়ার প্রস্তুতি চললেও এমপিওভুক্তদের ক্ষেত্রে আলাদা প্রজ্ঞাপন জারির বিষয়টি এখনো ঝুলে আছে।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী এবং বিচার বিভাগীয় কর্মীদের নতুন বেতন স্কেল বাস্তবায়নে আরও সময় প্রয়োজন হতে পারে। এ ক্ষেত্রে নভেম্বর বা ডিসেম্বর পর্যন্ত সময় লাগতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এদিকে দ্রুত নতুন পে স্কেলের প্রজ্ঞাপন জারির দাবি জানিয়ে আসছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। গত ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আব্দুল মালেক ছয় লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর জন্য দ্রুত প্রজ্ঞাপন জারির দাবি জানান।

তিনি বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মৌলিক চাহিদা পূরণে নবম জাতীয় পে স্কেলের সঙ্গে তাদের জন্যও দ্রুত প্রজ্ঞাপন প্রকাশ করা প্রয়োজন। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এমপিওভুক্ত শিক্ষকদের পে স্কেল বাস্তবায়নে বিলম্বের অন্যতম কারণ বেতন নির্ধারণের প্রচলিত পদ্ধতি। এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলোর, বিশেষ করে মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন হিসাবের একটি বড় অংশ এখনো হাতে-কলমে করতে হয়।

এ কারণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মতো দ্রুত ডিজিটাল প্রক্রিয়ায় এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন বেতন নির্ধারণ করা যাচ্ছে না। ফলে তাদের জন্য আলাদা প্রজ্ঞাপন জারি ও নতুন পে স্কেল কার্যকরে আরও সময় লাগতে পারে।

নতুন পে স্কেলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন নির্ধারণের প্রক্রিয়া এগিয়ে গেলেও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অপেক্ষা এখনো শেষ হয়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিমানবন্দরের নিরাপত্তায় অবহেলা সহ্য করা হবে না : বিমানমন্ত্রী

বিমানবন্দরের নিরাপত্তায় অবহেলা সহ্য করা হবে না : বিমানমন্ত্রী

‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনা সাজানো নাটক: জিএমপি কমিশনার

‘পিচ্চি রাজা’ পালানোর ঘটনা সাজানো নাটক: জিএমপি কমিশনার

‘ভাত দে, কাপড় দে, নইলে অটো চলতে দে’

অটোচালকদের বিক্ষোভ ‘ভাত দে, কাপড় দে, নইলে অটো চলতে দে’

বিক্ষোভের মুখে ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান্স

বিক্ষোভের মুখে ৫০০ স্কুল বন্ধ করল ফ্রান্স

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App