×

জাতীয়

এসএসসিতে অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে আবার পরীক্ষার কথা ভাবছে সরকার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ পিএম

এসএসসিতে অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে আবার পরীক্ষার কথা ভাবছে সরকার

ছবি: সংগৃহীত

এসএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের উন্নত ক্যারিয়ার গঠনে বিশেষ উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। পাশাপাশি ২০২৭ সাল থেকে অকৃতকার্য শিক্ষার্থীদের তিন থেকে ছয় মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়ার ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছেন তিনি।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গণস্বাক্ষরতা অভিযান ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ আয়োজিত ‘চ্যালেঞ্জড শিক্ষার্থী সম্মেলন-২০২৬’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মাহদী আমিন বলেন, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, এসএসসি পরীক্ষায় ভালো ফল করতে না পারা শিক্ষার্থীদের তালিকা তৈরি করতে। এসব শিক্ষার্থীর প্রত্যেকের জন্য একটি ভালো ক্যারিয়ার গড়ার সুযোগ তৈরি করতে চায় সরকার। এ জন্য তাঁদের আগ্রহ ও যোগ্যতা অনুযায়ী প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন: প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ: পরীক্ষা বাতিল, ক্ষতিপূরণ চান চাকরিপ্রার্থীরা

তিনি বলেন, এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও সচিবদের সঙ্গে আলোচনা চলছে। অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য বিকল্প কর্মপথ তৈরি করা হবে। কাউকে কারিগরি প্রশিক্ষণকেন্দ্রে যুক্ত করা হবে, আবার কাউকে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার আওতায় আনা হবে। কারও মধ্যে ভালো ব্যবসায়িক ধারণা থাকলে তাঁকে ছোট পরিসরে ব্যবসা শুরু করার জন্য প্রাথমিক তহবিলের ব্যবস্থাও করে দেওয়া হতে পারে।

বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরির বিষয়েও গুরুত্বারোপ করেন শিক্ষা উপদেষ্টা। তিনি বলেন, বিদেশে জনশক্তি রপ্তানির ভালো সুযোগ রয়েছে। এ জন্য তৃতীয় ভাষা শেখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। জাপানি, কোরীয়, চীনা কিংবা ইউরোপের কোনো দেশের ভাষায় তিন থেকে ছয় মাসের কোর্স সম্পন্ন করতে পারলে বিদেশে যাওয়ার পথ অনেক সহজ হবে।

মাহদী আমিন বলেন, অনেক শিক্ষার্থী এসএসসি পাস করে এইচএসসি ও অনার্স শেষ করেও কর্মসংস্থানের নিশ্চয়তা পান না। অন্যদিকে, অকৃতকার্য শিক্ষার্থীদের ভাষা শিক্ষা ও তিন থেকে ছয় মাস মেয়াদি বিভিন্ন কারিগরি প্রশিক্ষণের সুযোগ করে দিতে পারলে তাঁদের অনেকেই সরাসরি কর্মসংস্থানের সঙ্গে যুক্ত হতে পারবেন।

এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ নিয়েও কথা বলেন তিনি। মাহদী আমিন জানান, অনেক শিক্ষক ও অভিভাবক এক বছর অপেক্ষা না করিয়ে তিন মাসের মধ্যে পুনরায় পরীক্ষা নেওয়ার সুযোগ চালুর বিষয়ে প্রস্তাব দিয়েছেন। বিশেষ করে যেসব শিক্ষার্থী নির্দিষ্ট কোনো বিষয়ে অকৃতকার্য হয়েছে, তাদের শুধু সেই বিষয়ে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া যায় কি না, তা নিয়ে আলোচনা হচ্ছে।

তিনি বলেন, বিষয়টি সরকার অত্যন্ত ইতিবাচকভাবে বিবেচনা করবে। এ ক্ষেত্রে পরিবর্তন আনা সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নাসীরুদ্দীন পাটওয়ারীকে কেন ‘গাঁজাখোর’ বললেন রাশেদ খাঁন

নাসীরুদ্দীন পাটওয়ারীকে কেন ‘গাঁজাখোর’ বললেন রাশেদ খাঁন

এসএসসিতে অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে আবার পরীক্ষার কথা ভাবছে সরকার

এসএসসিতে অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে আবার পরীক্ষার কথা ভাবছে সরকার

প্রাতঃভ্রমণে বেরিয়ে ট্রাকচাপায় দুই গৃহবধূর মৃত্যু

প্রাতঃভ্রমণে বেরিয়ে ট্রাকচাপায় দুই গৃহবধূর মৃত্যু

উড্ডয়নের পরে যান্ত্রিক ত্রুটি, বিমানের জরুরি অবতরণ

উড্ডয়নের পরে যান্ত্রিক ত্রুটি, বিমানের জরুরি অবতরণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App