×

জাতীয়

পররাষ্ট্র প্রতিমন্ত্রী

‘সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের রায়ের কপি পেলে বিস্তারিত জানাতে পারব’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পিএম

‘সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের রায়ের কপি পেলে বিস্তারিত জানাতে পারব’

ফাইল ছবি

সৌদি আরবের মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় রায়ের কপি হাতে পাওয়ার পর বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

সোমবার (১৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সৌদি আরবের বিভিন্ন এলাকায় অনেক বাংলাদেশি কারাভোগ করছেন। সৌদি কর্তৃপক্ষ নিয়মিতভাবে তাঁদের তালিকা বাংলাদেশের কাছে পাঠায়। এসব তথ্যও মন্ত্রণালয় খতিয়ে দেখছে।

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘এটা ২০২৩ সালের ঘটনা। আমরা পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। ধৈর্য ধরুন, রায়ের কপি হাতে পেলে বিস্তারিত জানানো যাবে।’

আরও পড়ুন: নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

এদিকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো অল্প সময়ের মধ্যে দেশের প্রধানমন্ত্রী, পুরো মন্ত্রিসভা, এমনকি বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিবও দেশ ছেড়ে পালিয়ে গেছেন।

তিনি বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো আধা বেলার মধ্যে দেশের প্রধানমন্ত্রী, পুরো মন্ত্রিসভা এমনকি বায়তুল মোকাররম মসজিদের খতিবও দেশ ছেড়ে পালিয়ে গেছেন। এটাকে কোনো কিছুর সঙ্গে তুলনা করা যাবে না। শেখ হাসিনাকে নিয়ে কথা বলা সময়ক্ষেপণ ছাড়া আর কিছু নয়।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু, শনাক্ত ৩৫

হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু, শনাক্ত ৩৫

৯ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭৩, মব সহিংসতায় ১৮৭

এইচআরএসএস’র প্রতিবেদন ৯ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭৩, মব সহিংসতায় ১৮৭

বিক্ষোভে উত্তাল ইতালি, ১৪১ পুলিশ সদস্য আহত-গ্রেপ্তার দু’শ

বিক্ষোভে উত্তাল ইতালি, ১৪১ পুলিশ সদস্য আহত-গ্রেপ্তার দু’শ

ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

ঐতিহাসিক পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App