×

জাতীয়

বেনাপোলে হাতবোমাসহ যুবক আটক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০১৮, ১২:২৬ পিএম

বেনাপোলে হাতবোমাসহ যুবক আটক
যশোরের বেনাপোলের একটি ‘গোপন বৈঠক’ থেকে হাতবোমা ও অস্ত্রসহ এক যুবককে আটক করেছে বিজিবি। বুধবার ভোরে সীমান্তের বোয়ালিয়া বাজারের একটি বাড়ি থেকে তাকে আটক করা হয় বলে যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক জানান। আটক জসিম উদ্দিন (৩৫) বেনাপোলের বোয়ালিয়া গ্রামের ইনছার আলির ছেলে। অরিফুল বলেন, বোয়ালিয়া বাজারের একটি পরিত্যক্ত বাড়িতে ৭/৮ জন ব্যক্তি গোপন বৈঠক করছিল। খবর পেয়ে বিজিবির টহলদল সেখানে অভিযান চালিয়ে একজনকে আটক করে। বাকিরা বিজিবির উপস্থিতি টের পালিয়ে যায়। পরে সেখানে তল্লাশি চালিয়ে একটি হাতবোমা ও তিনটি রামদা উদ্ধার করা হয় বলে বিজিবির এ কর্মকর্তা জানান। আটককৃতদের নামে মামলা করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বয়লার বিস্ফোরণের পর কেমিক্যাল কারখানায় আগুন

বয়লার বিস্ফোরণের পর কেমিক্যাল কারখানায় আগুন

জাসদ কার্যালয় থেকে প্রায় ৩০০ জন হেফাজতে: পুলিশ

জাসদ কার্যালয় থেকে প্রায় ৩০০ জন হেফাজতে: পুলিশ

প্রাথমিক শিক্ষক নিয়োগে ‘ভুল রাজনীতি’ থেকে সরে আসুন

ডা. শফিকুর রহমান প্রাথমিক শিক্ষক নিয়োগে ‘ভুল রাজনীতি’ থেকে সরে আসুন

মশার উপদ্রবে অতিষ্ঠ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বাড়ছে ডেঙ্গু আতঙ্ক

মশার উপদ্রবে অতিষ্ঠ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, বাড়ছে ডেঙ্গু আতঙ্ক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App