×

জাতীয়

স্থগিত থাকা ইউপি ও পৌরভোট ২০ সেপ্টেম্বর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২১, ০৫:৩৯ পিএম

করোনা মহামারির কারণে স্থগিত থাকা প্রথম ধাপের ১৬৭ ইউনিয়ন পরিষদ ও ৯ পৌরসভার ভোট আগামী  ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন সভা শেষে এ তথ্য জানান সচিব হুমায়ুন কবীর খোন্দকার। ইসি সচিব বলেন, করোনাভাইরাস সংক্রমণের মধ্যে সর্বশেষে ২১ জুন ভোট প্রথম ধাপে ২০৪ ইউপির নির্বাচন হয়। এ সময় ১৬৭ ইউপির নির্বাচন স্থগিত রাখা হয়। এরমধ্যে রয়েছে- খুলনা বিভাগের খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা এবং চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার ও নোয়াখালীর ১৬১ ইউপি ও ৯টি পৌরসভা। তিনি বলেন, প্রার্থী মারা যাওয়ায় পাঁচটি ইউপি ও সেন্টমার্টিন ইউপির ভোট পরে হবে। তবে ৯ পৌরসভা ও ১১ ইউপিতে ইভিএম এ ভোট হবে। এর আগে সকালে ইসি কমিশন সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা। এ সময় অন্যান্য কমিশনারসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জামায়াতে যোগ দেওয়ায় মেজর আখতারুজ্জামানকে টার্গেট করা হয়েছে

গোলাম পরওয়ার জামায়াতে যোগ দেওয়ায় মেজর আখতারুজ্জামানকে টার্গেট করা হয়েছে

শালমারা বাজার আন্তঃফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

শালমারা বাজার আন্তঃফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

অনিশ্চয়তাই বৈশ্বিক অর্থনীতির নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী

অনিশ্চয়তাই বৈশ্বিক অর্থনীতির নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী

৫ দিনেও খোঁজ মেলেনি দিনাজপুর মেডিকেল থেকে নিখোঁজ গুলনাহারের

৫ দিনেও খোঁজ মেলেনি দিনাজপুর মেডিকেল থেকে নিখোঁজ গুলনাহারের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App