×

জাতীয়

৬ মাসের বেশি বেসরকারি শিক্ষকদের বরখাস্ত নয়: হাইকোর্ট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২১, ০৪:১০ পিএম

অনুমোদিত বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসার কোনো শিক্ষককে ৬ মাসের বেশি সাময়িক বরখাস্ত করে রাখা যাবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) এ সংক্রান্ত এক রুল নিষ্পত্তি করে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও মো. মোস্তাফিজুর রহমানের ভার্চুয়াল বেঞ্চ বৃহস্পতিবার এই রায় দেয়।

আদালতে রুল শুনানি করেন আইনজীবী মো. হুমায়ুন কবির; রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

হুমায়ুন কবির বলেন, ৬ মাসের বেশি সাময়িক বরখাস্ত না রাখার নির্দেশনাটি ১৯৭৯ সালের বেসরকারি শিক্ষকদের চাকরিবিধিতে অন্তর্ভুক্ত করতেও নির্দেশ দিয়েছে আদালত।

মাগুরা উপজেলা সদরের বাহারবাগ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. বাদশা মিয়া। তাকে অতিরিক্ত বেতন নেওয়ার অভিযোগে ২০০৭ সালে সাময়িক বরখাস্ত করা হয়। দীর্ঘ ১৪ বছরেও সে অভিযোগের নিষ্পত্তি হয়নি। এ পরিস্থিতিতে ২০১৭ সালে তিনি বরখাস্তের আদেশ চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট আবেদন করেন। এরই প্রাথমিক শুনানির পর বেসরকারি শিক্ষকদের সাময়িক বরখাস্তের সময়সীমা নির্ধারণে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে আদালত রুল জারি করে।

সেই রুল শুনানির পর নিষ্পত্তি করে রায় দিল হাই কোর্ট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকা-চট্টগ্রামসহ ১৩ সিটে জামায়াতের সম্ভাব্য প্রার্থী যারা

ঢাকা-চট্টগ্রামসহ ১৩ সিটে জামায়াতের সম্ভাব্য প্রার্থী যারা

সার নিয়ে নতুন সিদ্ধান্ত কৃষি মন্ত্রণালয়ের

সার নিয়ে নতুন সিদ্ধান্ত কৃষি মন্ত্রণালয়ের

হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে?

হজের টাকা এজেন্সিকে দিলে সেই টাকার যাকাত দিতে হবে?

দিল্লির সঙ্গে আঁতাতেই আওয়ামী লীগ মিছিলের সুযোগ পাচ্ছে

গোলাম পরওয়ার দিল্লির সঙ্গে আঁতাতেই আওয়ামী লীগ মিছিলের সুযোগ পাচ্ছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App