×

এনসিপি

নাসীরুদ্দীন

এই বাজেট জনকল্যাণের নয়, দলীয় স্বার্থ রক্ষার জন্য করা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৮:৩২ পিএম

এই বাজেট জনকল্যাণের নয়, দলীয় স্বার্থ রক্ষার জন্য করা

ছবি: সংগৃহীত

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট জনগণের কল্যাণের জন্য নয় বরং ক্ষমতাসীনদের দলীয় স্বার্থরক্ষার জন্য করা হয়েছে বলে মন্তব্য করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

শনিবার (১৩ জুন) বিকেলে চট্টগ্রাম নগরের লালদিঘী ময়দানে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘এটি কোনো বাজেট নয়, বরং দলীয় লোকজনের সুবিধা নিশ্চিত করার একটি গেজেট। এই বাজেটের মাধ্যমে চাঁদাবাজি ও অনিয়মকে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়েছে।’

তিনি অভিযোগ করেন, রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে দুর্নীতি ও অনিয়ম চলছে। দেশে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করা হলেও জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে।

ভারত-বাংলাদেশ সম্পর্কের প্রসঙ্গ টেনে এনসিপির এ নেতা বলেন, সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ হলেই দুই দেশের মধ্যে প্রকৃত অর্থে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার পরিবেশ তৈরি হবে।

তিনি বলেন, আমাদের দল চাঁদাবাজি বা দুর্নীতিতে জড়িত নয় এবং গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে।

বাজেটের সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জুলাই আন্দোলনে নিহতদের আত্মত্যাগের প্রতিফলন প্রস্তাবিত বাজেটে নেই। এ কারণে তিনি বাজেটের সমালোচনা করেন।

সমাবেশে ১১ দলীয় ঐক্যের নেতারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘গ্যাস সংকট আগামী ৫-৭ দিনের মধ্যে স্বাভাবিক হতে পারে’

প্রধানমন্ত্রী ‘গ্যাস সংকট আগামী ৫-৭ দিনের মধ্যে স্বাভাবিক হতে পারে’

‘তদন্ত করলে ছাত্র উপদেষ্টাদের নামে শত কোটি টাকার দুর্নীতি পাওয়া যাবে’

‘তদন্ত করলে ছাত্র উপদেষ্টাদের নামে শত কোটি টাকার দুর্নীতি পাওয়া যাবে’

পদ্মায় পানি বৃদ্ধিতে ১৮ স্কুলে পাঠদান স্থগিত, দুজনের মৃত্যু

পদ্মায় পানি বৃদ্ধিতে ১৮ স্কুলে পাঠদান স্থগিত, দুজনের মৃত্যু

বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ

বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App