×

এনসিপি

এবার নিজ জেলায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৫:২৮ পিএম

এবার নিজ জেলায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা

ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা করেছে বিএনপি। বুধবার (১৯ আগস্ট) বিকেলে চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ের সামনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে এ ঘোষণা দেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম।

নাসীরুদ্দীন পাটওয়ারীর তীব্র সমালোচনা করে তিনি বলেন, নতুন একটি দল হয়েছে এনসিপি। এটি একটি বেয়াদবের দল। আর এই দলের মধ্যে নাসীরুদ্দীন পাটওয়ারী আরেকজন বেয়াদব। ইনশাআল্লাহ, এবার নাসীরুদ্দীন পাটওয়ারী চাঁদপুরে এলে আমরা তাকে জবাবদিহিতার আওতায় আনব এবং তাকে জিজ্ঞাসা করব। আমরা চাঁদপুরে নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করলাম।

আরও পড়ুন: পাকিস্তান হাইকমিশনে বুলডোজার চালাল ভারত

তিনি আরও বলেন, রাজনৈতিক অঙ্গনে মতপার্থক্য থাকাটা অত্যন্ত স্বাভাবিক। একটি দল বা রাজনৈতিক নেতার কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করাও গণতান্ত্রিক চর্চারই একটি অংশ।

তবে বিরোধী দলের সমালোচনা করতে গিয়ে রাজনৈতিক শালীনতা ও সৌজন্যবোধ বজায় রাখা প্রয়োজন। ব্যক্তিগত আক্রমণ কিংবা অশালীন বক্তব্য পরিহার করে গঠনমূলক রাজনৈতিক সমালোচনার মাধ্যমে রাজনৈতিক পরিবেশকে আরও সহনশীল করার আহ্বান জানান তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বাসিন্দা। এর আগে ২০২৫ সালের সেপ্টেম্বরে নিজ উপজেলাতেও তাকে অবাঞ্ছিত ঘোষণা করে বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইয়েমেনে শতাধিক যুদ্ধবিমান নিয়ে সৌদি জোটের হামলা

ইয়েমেনে শতাধিক যুদ্ধবিমান নিয়ে সৌদি জোটের হামলা

নৌকার বৈঠায় এখনো জেগে ওঠে সিংগাইর

নৌকার বৈঠায় এখনো জেগে ওঠে সিংগাইর

 জ্বর কমলেই কি ডেঙ্গুর বিপদ কাটে? যে সময়ে থাকতে হবে সবচেয়ে বেশি সতর্ক

জ্বর কমলেই কি ডেঙ্গুর বিপদ কাটে? যে সময়ে থাকতে হবে সবচেয়ে বেশি সতর্ক

এসআইয়ের সহায়তায় প্রাইভেটকারে ‘পিচ্চি রাজা’, পরে সাজানো হয় পালানোর নাটক

এসআইয়ের সহায়তায় প্রাইভেটকারে ‘পিচ্চি রাজা’, পরে সাজানো হয় পালানোর নাটক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App