×

এনসিপি

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে নাহিদ ইসলামের বিস্ফোরক মন্তব্য

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ০৮:২১ পিএম

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে নাহিদ ইসলামের বিস্ফোরক মন্তব্য

ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ফ্যাসিবাদী ব্যবস্থার কাঠামো অনুসরণ করেই দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, সরকার ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সঙ্গে প্রতারণা করেছে। তাঁর দাবি, দেশের বিভিন্ন পর্যায়ে দলীয়করণ করা হচ্ছে এবং প্রশাসনের পাশাপাশি রাষ্ট্রপতি নির্বাচনেও এর প্রভাব দেখা যাচ্ছে।

তিনি বলেন, দলীয় প্রার্থী দিয়ে প্রধানমন্ত্রী নিজেই রাষ্ট্রপতি নির্বাচিত করছেন। এর ফলে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে যে ক্ষমতার ভারসাম্য থাকা প্রয়োজন, দেশ সে ধরনের ভারসাম্যের দিকে এগোতে পারছে না।

আরও পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে রুমিন ফারহানার প্রতিক্রিয়া

রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণের কারণ ব্যাখ্যা করে নাহিদ ইসলাম বলেন, গণতন্ত্রের প্রতি নিজেদের শ্রদ্ধার বার্তা জনগণের কাছে তুলে ধরতেই বিরোধীদল এ নির্বাচনে অংশ নিয়েছে। একই সঙ্গে নির্বাচনটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করার মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া নিয়ে জনগণের মধ্যে আরও সচেতনতা তৈরির চেষ্টা করা হয়েছে।

তিনি আরও বলেন, সরকার প্রয়োজনীয় সংস্কার না করলেও বিরোধীদল রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিয়েছে। এর মাধ্যমে নির্বাচন নিয়ে রাজনৈতিক আলোচনা তৈরি হয়েছে এবং প্রতিদ্বন্দ্বিতার পরিবেশ সৃষ্টি হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুন্দরগঞ্জের বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেনের দাফন সম্পন্ন

সুন্দরগঞ্জের বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেনের দাফন সম্পন্ন

জীবিত শাশুড়িকে ‘মৃত’ বানিয়ে জমি বিক্রির চেষ্টা পুত্রবধুর, তারপর যা হলো...

জীবিত শাশুড়িকে ‘মৃত’ বানিয়ে জমি বিক্রির চেষ্টা পুত্রবধুর, তারপর যা হলো...

নতুন রাষ্ট্রপতিকে প্রথম যে দুই দেশ শুভেচ্ছা জানিয়েছে

নতুন রাষ্ট্রপতিকে প্রথম যে দুই দেশ শুভেচ্ছা জানিয়েছে

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App