×

চিত্র বিচিত্র

সুই না ফুঁটিয়ে ইনজেকশন দেবে রোবট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২১, ০৯:১৫ এএম

সুই না ফুঁটিয়ে ইনজেকশন দেবে রোবট

সুই ছাড়া ইনজেকশনের প্রযুক্তি / ছবি : সংগৃহীত

ইনজেকশনের সুই দেখলে যাদের ভয় লাগে তাদের জন্য সুখবর। বিজ্ঞানীরা এমন একটি পদ্ধতি বের করেছেন যাতে রোবটের সাহায্যে সুই ছাড়াই টিকা দেওয়া যাবে।

করোনা সংক্রমণ থেকে সুরক্ষার জন্য টিকাদান কার্যক্রম আরও বেগবান করতে কানাডার প্রতিষ্ঠান কোবিনিক্স উদ্ভাবন করেছে একটি রোবট। এর মাধ্যমে সুই ছাড়া সহজে টিকা দেওয়া যাবে। ইতোমধ্যে সফলভাবে প্রথম টিকা প্রয়োগও করেছে রোবটটি। খবর রয়টার্স ও ডেইলি মেইলের।

জানা গেছে, রোবটটির নাম কোবি। এর নকশা তৈরি হয়েছে ওয়াটার লু বিশ্ববিদ্যালয়ে। এলআইডিএআর সেন্সর ব্যবহার করে কোবি মানুষের শরীরে একটি মডেল তৈরি করে। এর অন্য সফটওয়্যারগুলো ইনজেকশন দেওয়ার স্থান নির্ণয় করে। এ সেন্সর রাস্তা পরিমাপে স্বয়ংক্রিয় যন্ত্রের ক্ষেত্রে ব্যবহৃত হয়।

এ প্রসঙ্গে কোবিনিক্সের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী টিম ল্যাসওয়েল বলেন, সুইবিহীন ইনজেকশন প্রযুক্তি ব্যবহার করেছি আমরা। কোবি রোবটের সাহায্যে চিকিৎসক, নার্স বা পেশাদার ব্যক্তি ছাড়া সুইবিহীন মানুষের শরীরে টিকা দেওয়া যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App