×

পুরনো খবর

হোয়াইট সস রেসিপি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ মার্চ ২০১৮, ০৫:১৩ পিএম

হোয়াইট সস রেসিপি
বাসা বাড়িতে পাস্তা তো বানানো হয়ই, তাই না? কিন্তু হোয়াইট সস পাস্তা তৈরি কিংবা চিকেন ফ্রাই, শর্মা ও পিৎজার স্বাদ বাড়ানোর জন্য হোয়াইট সস তো লাগেই। বোতলজাত হোয়াইট সসের স্বাদ ভালো না লাগলে খুব সহজেই নিজের পছন্দের ফ্লেভারের হোয়াইট সস বানিয়ে নিতে পারেন ঘরেই। সময়? মাত্র ১৫-২০ মিনিটেই বানিয়ে নিতে পারবেন অসাধারণ স্বাদের এই ‘হোয়াইট সস’। বাড়িয়ে নিতে পারেন চিকেন ফ্রাই, শর্মা, পিৎজা ও পাস্তার স্বাদ। হোয়াইট সস রেসিপি যা যা লাগবেঃ – ৩০০ মিলি লিটার দুধ – ২ টেবিল চামচ বাটার – ২ টেবিল চামচ ময়দা – সামান্য লবণ (স্বাদ বুঝে) – আধা চা চামচ গোলমরিচ গুঁড়ো – নিজের পছন্দের ফ্লেভার * এখানে পেঁয়াজ, তেজপাতা, লবঙ্গ ব্যবহার করা হয়েছে * আপনি চাইলে গারলিক অর্থাৎ রসুন, লেমন, পুদিনা, বাদাম ইত্যাদি ব্যবহার করতে পারেন। যেভাবে বানাবেনঃ – একটি প্যানে দুধ দিয়ে গরম হতে দিন। এতে একটি পেঁয়াজের ৪ ভাগের ১ ভাগ অংশের সাথে লবঙ্গ ও তেজপাতা গেঁথে দিয়ে জ্বাল দিন । দুধ ফুটে উঠলে নামিয়ে নিন। – এরপর একটি প্যানে বাটার দিয়ে গলিয়ে নিয়ে এতে দিন ময়দা। এবং ভালো করে নেড়ে নিন। এরপর এতে ঢেলে দিন দুধ। – এবার নেড়ে জ্বাল দিতে থাকুন এবং ফুটে উঠলে এতে দিন গোলমরিচ গুঁড়ো ও লবণ। ভালো করে নেড়ে মিশিয়ে নিন। – ঘন হয়ে এলে নামিয়ে নিন। ব্যস, এবার পাস্তা তৈরি কিংবা পিৎজা তৈরিতে অথবা শর্মা ও কিচেন ফ্রাইয়ের স্বাদ বাড়াতে ব্যবহার করুন ‘হোয়াইট সস’।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, ঘটনাস্থল থেকে গ্রেপ্তার দুই

মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, ঘটনাস্থল থেকে গ্রেপ্তার দুই

সাঁজোয়া যান নিয়ে বিজিবির টহল, পরিস্থিতি নিয়ে যা বললেন ডিআইজি

সাঁজোয়া যান নিয়ে বিজিবির টহল, পরিস্থিতি নিয়ে যা বললেন ডিআইজি

সরকারের ঋণ ২৩ লাখ ৩৭ হাজার ৫৭৫ কোটি টাকা

সরকারের ঋণ ২৩ লাখ ৩৭ হাজার ৫৭৫ কোটি টাকা

শাপলা চত্বরের ঘটনায় দলীয় নেতা হিসেবে দায় স্বীকার লতিফ সিদ্দিকীর

শাপলা চত্বরের ঘটনায় দলীয় নেতা হিসেবে দায় স্বীকার লতিফ সিদ্দিকীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App