×

পুরনো খবর

গোয়াইনঘাটে গরু চোরের হামলায় গৃহকর্তার মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০১৮, ০৫:১৯ পিএম

গোয়াইনঘাটে গরু চোরের হামলায় গৃহকর্তার মৃত্যু
সিলেটের গোয়াইনঘাটে গরু চোরের হামলায় এক গৃহকর্তা মৃত্যু হয়েছে। নিহতের নাম গিরেন্দ্র বিশ্বাস। তিনি উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের দাড়িরপাড় গ্রামের নিদিয়া বিশ্বাসের ছেলে। গত রোববার রাতে নিহতের বসত বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত ৩টার দিকে চোর চক্রের কয়েকজন সদস্য তাদের গরু চুরি করতে যায়।এ সময় গৃহকর্তা গিরেন্দ্র বিশ্বাস তাদের দেখে ফেলেন এবং ওই চক্রের এক সদস্যকে তিনি চিনতে পারেন। বিষয়টি বুঝতে পেরে চোর চক্রের সদস্যরা গিরেন্দ্র বিশ্বাসের মাথায় টর্চ লাইট দিয়ে সজোরে আঘাত করে পালিয়ে যায়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। গতকাল সোমবার সকালে স্থানীয় লোকজনের কাছে সংবাদ পেয়ে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রজি উল্লাহ ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে তিনি নিহতের লাশ উদ্ধার ও প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন। এ ঘটনার খবর পেয়ে গোয়াইনঘাট সার্কেলের সহকারী সিনিয়র পুলিশ সুপার মো. নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, গৃহকর্তা হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশ তৎপর রয়েছে। যত দ্রুত সম্ভব তাদেরকে আটক করে আইনের আওতায় আনা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App