×

পাকিস্তান

পাকিস্তানে ট্রাক খালে পড়ে এক পরিবারের ১৪ জন নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ০১:২৮ পিএম

পাকিস্তানে ট্রাক খালে পড়ে এক পরিবারের ১৪ জন নিহত

ছবি : সংগৃহীত

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সারগোধা শহরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেলে একই পরিবারের ১৪ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ৯ জন।

শুক্রবার (১৬ জানুয়ারি) স্থানীয় সময় রাত ১১টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। খবর ডনের।

পুলিশের বরাতে পাকিস্তানের দৈনিক ডন জানিয়েছে, ট্রাকটিতে মোট ২৩ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে চারজন শিশু ও পাঁচজন নারী ছিলেন। ট্রাকটি খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলা থেকে খুশাবের উদ্দেশে যাত্রা করছিল। ঘন কুয়াশার কারণে চালক নিয়ন্ত্রণ হারালে খুশাব শহরের কাছে দরবার পাঞ্জপির মানাওয়ান এলাকার একটি খালে ট্রাকটি পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আটজনের মৃত্যু হয়।

আরো পড়ুন : ইরানকে ধন্যবাদ জানালেন ডোনাল্ড ট্রাম্প

পাকিস্তানের কেন্দ্রীয় দুর্যোগ মোকাবিলা দপ্তরের খুশাব শাখার কর্মকর্তা হাফিজ আবদুল রশীদ জানান, শুক্রবার রাত ১১টা ২২ মিনিটে তারা জরুরি কল পান। এরপর দ্রুত উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

তিনি জানান, উদ্ধারকালে ঘটনাস্থল থেকেই আটজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পরে আহতদের হাসপাতালে নেওয়ার পথে এবং হাসপাতালে পৌঁছানোর পর আরো ছয়জনের মৃত্যু হয়। আহত অবস্থায় উদ্ধার করা নয়জনের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে নারী ও শিশুদের সবাই রয়েছেন। আহতদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা সবাই শ্রমজীবী মানুষ এবং কাজের সন্ধানে বান্নু থেকে খুশাব শহরের দিকে যাচ্ছিলেন।

আহত নয়জনের মধ্যে দুজনকে খুশাবের টিএইচকিউ হাসপাতালে এবং বাকি সাতজনকে ডিএইচকিউ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই দুর্ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়েছিলেন গ্রেপ্তার রুহুল আমিন

হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দিয়েছিলেন গ্রেপ্তার রুহুল আমিন

সিন্ডিকেটের কালো থাবা ভেঙে দিতে হবে

বিরোধীদলীয় নেতা সিন্ডিকেটের কালো থাবা ভেঙে দিতে হবে

যানজট নিরসনে এআই সিগন্যাল ও মনোরেল চালুর চিন্তা সরকারের

যানজট নিরসনে এআই সিগন্যাল ও মনোরেল চালুর চিন্তা সরকারের

একাধিক মন্ত্রী-এমপির পদত্যাগের খবরে কী বলছে বিএনপি

একাধিক মন্ত্রী-এমপির পদত্যাগের খবরে কী বলছে বিএনপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App