×

পাকিস্তান

আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর অভিযান, নিহত ২৯

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১০:১৮ এএম

আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর অভিযান, নিহত ২৯

ছবি : সংগৃহীত

আফগানিস্তান সীমান্তে অভিযান চালিয়ে ২৯ জনকে হত্যা করেছে পাকিস্তানের সেনা ও আইনশৃঙ্খলা বাহিনী। রোববার (২৮ জুন) রাতে পরিচালিত এ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি জানান, খাইবার পাখতুনখোয়া, বেলুচিস্তান ও সিন্ধ প্রদেশে আফগানভিত্তিক সন্ত্রাসীদের সাম্প্রতিক ধারাবাহিক হামলার জবাবে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

তারারের দাবি, নিহতরা সবাই পাকিস্তানে নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি)-এর সদস্য। আফগান তালেবানের আদর্শে গঠিত এই সংগঠনটিকে কয়েক বছর আগে নিষিদ্ধ ঘোষণা করে পাকিস্তান সরকার। দেশটিতে সরকারি ভাষ্যে সংগঠনটিকে ‘ফিৎনা আল খারিজি’ নামে উল্লেখ করা হয়।

এর আগে শনিবার রাতে সিন্ধ প্রদেশের রাজধানী করাচির গুলিস্তান-ই-জওহর এলাকায় পাকিস্তান রেঞ্জার্সের প্রাদেশিক সদর দপ্তরে সন্ত্রাসী হামলায় তিন কর্মকর্তা নিহত হন। ওই ঘটনার পরই পাল্টা অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আরো পড়ুন : পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

আইএসপিআর জানায়, হামলার সময় রেঞ্জার্স সদস্যদের পাল্টা গুলিতে তিন সন্ত্রাসী নিহত এবং একজন আহত হন। পরে আহত ব্যক্তিকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ‘জামাতুল আহরার’ নামের একটি গোষ্ঠীর সদস্য, যা টিটিপির একটি শাখা হিসেবে পরিচিত।

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের সীমান্তবর্তী বাজাউর জেলায় পরিচালিত সর্বশেষ অভিযানে টিটিপি ও জামাতুল আহরারের ঘাঁটি এবং স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়।

আতাউল্লাহ তারার আরো জানান, অভিযানে টিটিপির শীর্ষ পর্যায়ের কমান্ডার খান ফারোশ আকা জাবাল নিহত হয়েছেন। তিনি জামাতুল আহরারের অন্যতম শীর্ষ সংগঠক ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভারি বৃষ্টির সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস

ভারি বৃষ্টির সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস

গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্রও শক্তিশালী হবে: মির্জা ফখরুল

গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্রও শক্তিশালী হবে: মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত প্রার্থী দেবে কি না? যা জানা গেল

রাষ্ট্রপতি নির্বাচনে জামায়াত প্রার্থী দেবে কি না? যা জানা গেল

‘বিদেশে পড়াশোনা শেষে দেশে ফেরার পরিবেশ তৈরি করছে সরকার’

‘বিদেশে পড়াশোনা শেষে দেশে ফেরার পরিবেশ তৈরি করছে সরকার’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App