×

অন্যান্য

পদত্যাগ করেছেন এবি পার্টির আহ্বায়ক সোলায়মান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪, ১১:০০ পিএম

পদত্যাগ করেছেন এবি পার্টির আহ্বায়ক সোলায়মান

এ এফ এম সোলায়মান চৌধুরী। ছবি: সংগৃহীত

আমার বাংলাদেশ পার্টির (এবি) আহ্বায়ক এ এফ এম সোলায়মান চৌধুরী পদত্যাগ করেছেন। মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে তিনি নিজের ফেসবুকে পদত্যাগের কথা জানান। তিনি লিখেছেন, আমি এবি পার্টির আহ্বায়কের পদ থেকে পদত্যাগ করেছি।

অবসরপ্রাপ্ত সাবেক সচিব এ এফ এম সোলায়মান চৌধুরী কী কারণে পদত্যাগ করেছেন, তা নিশ্চিত হওয়া যায়নি। এর কোনো ব্যাখ্যাও তিনি দেননি।

তবে এবি পার্টির দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, সোলায়মান চৌধুরীকে সরকারের কোনো একটি প্রতিষ্ঠানের দায়িত্ব নেয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। তারই অংশ হিসেবে দলীয় পদ ছেড়েছেন।

আরো পড়ুন: সাবেক সংসদ সদস্য মানিক গ্রেপ্তার

এর আগে দলের অন্যতম যুগ্ম আহ্বায়ক ও সুপ্রিম কোর্টের আইনজীবী তাজুল ইসলাম পদত্যাগ করেন। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন। সম্প্রতি এবি পার্টির প্রধান উপদেষ্টা ব্যারিস্টার আবদুর রাজ্জাকও পদত্যাগ করেন। বর্তমানে তিনি যুক্তরাজ্যে রয়েছেন। তিনি খুবই অসুস্থ।

২০২০ সালের ২ মে নতুন দল এবি পার্টি গঠন হয়। এ এফ এম সোলায়মান চৌধুরীকে আহ্বায়ক ও মুজিবুর রহমান মঞ্জুকে সদস্যসচিব করে এর কেন্দ্রীয় কমিটি গঠিত হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলের সাক্ষাৎ হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App