×

অন্যান্য

এবি পার্টির নতুন আহ্বায়ক আব্দুল ওহাব

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৪, ১২:২১ পিএম

এবি পার্টির নতুন আহ্বায়ক আব্দুল ওহাব

অধ্যাপক ডা. মেজর (অব.) আব্দুল ওহাব (মিনার)। ছবি : সংগৃহীত

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) নতুন আহ্বায়ক খ্যাতিমান মনোরোগ বিশেষজ্ঞ ও সামাজিক ব্যক্তিত্ব অধ্যাপক ডা. মেজর (অব.) আব্দুল ওহাব (মিনার)-কে নির্বাচিত করেছে। এছাড়া আব্দুল ওহাব একটি বেসরকারি মেডিক্যাল কলেজের সিনিয়র অধ্যাপক।

মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) জরুরি ন্যাশনাল এক্সিকিউটিভ কাউন্সিলের (এনইসি) এক সভায় পার্টির আহ্বায়ক নির্বাচিত করা হয়। দলের প্রতিষ্ঠাতাদের অন্যতম এই সদস্য এতদিন যুগ্ম আহ্বায়ক পদে ছিলেন।

সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চরম প্রতিকূল পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে ঢাকার মেডিক্যাল সেন্টারগুলোতে ঘুরে ঘুরে তিনি আহত ছাত্র-জনতার চিকিৎসা তদারকি করেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এই কর্মকর্তা। তাছাড়া দেশের যেকোন দুর্যোগ দুর্বিপাকে খাদ্য ও চিকিৎসা সাহায্য নিয়ে প্রত্যন্ত অঞ্চলে ছুটে চলা এই মানুষটি ইতোমধ্যে একজন সামাজিক ও মানবিক ব্যক্তিত্ব হিসেবে প্রসিদ্ধি লাভ করেছেন।

এর আগে, দলের আরেক যুগ্ম আহ্বায়ক ও সুপ্রিম কোর্টের আইনজীবী তাজুল ইসলাম পদত্যাগ করেন। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন।

সম্প্রতি এবি পার্টির প্রধান উপদেষ্টা ব্যারিস্টার আবদুর রাজ্জাকও পদত্যাগ করেন। বর্তমানে তিনি যুক্তরাজ্যে অবস্থান করছেন এবং অসুস্থ।

২০২০ সালের ২ মে নতুন দল এবি পার্টি গঠন হয়, যেখানে এ এফ এম সোলায়মান চৌধুরী আহ্বায়ক এবং মুজিবুর রহমান মঞ্জু সদস্যসচিব হিসেবে দায়িত্ব পান।

আরো পড়ুন : পদত্যাগ করেছেন এবি পার্টির আহ্বায়ক সোলায়মান

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলের সাক্ষাৎ হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App