×

অন্যান্য

আইসিইউতে নুরুল হক নুর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ০৮:৩৫ এএম

আইসিইউতে নুরুল হক নুর

নুরুল হক নুরকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। ছবি : সংগৃহীত

রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় গুরুতর আহত গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টার (ওসিসি) থেকে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি ৯ নম্বর বেডে চিকিৎসাধীন আছেন।

ঢামেক হাসপাতালের ওসিসির এক চিকিৎসক জানান, নুরুল হক নুর প্রথমে ওসিসির ১ নম্বর বেডে চিকিৎসা নিচ্ছিলেন। তার নাকে ও চোখে আঘাত রয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। কমপক্ষে ৪৮ ঘণ্টা না গেলে তার শারীরিক অবস্থা নিয়ে কিছু বলা সম্ভব নয়।

আরো পড়ুন : ঢামেকে নুরকে দেখতে গেলেন আইন উপদেষ্টা

এর আগে রাত ১১টার দিকে নুরুল হক নুরকে হাসপাতালে আনা হয়। এর কিছুক্ষণ পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল তাকে দেখতে আসেন। এসময় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা উপস্থিত হয়ে "ভুয়া ভুয়া" স্লোগান দিতে থাকেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার পর বিজয়নগরে আইনশৃঙ্খলা বাহিনী ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় নেতাকর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশ ধাওয়া দিয়ে আল রাজী টাওয়ারের সামনে চলে আসে। একই সময়ে সেখানে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলেন নুরুল হক নুরসহ শীর্ষ নেতারা। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা লাঠিচার্জ করেন, এতে নুর গুরুতর আহত হন।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করেন, সংবাদ সম্মেলনের প্রস্তুতির সময় আইনশৃঙ্খলা বাহিনী আকস্মিকভাবে হামলা চালায়। এতে নুরুল হক নুর গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর আগে সন্ধ্যায় একই এলাকায় জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে সাংবাদিকসহ আরো কয়েকজন আহত হন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অভিনেত্রী বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

অভিনেত্রী বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

রাজনীতিতে আওয়ামী লীগ ফেরার প্রশ্নে যা বললেন তথ্য উপদেষ্টা

রাজনীতিতে আওয়ামী লীগ ফেরার প্রশ্নে যা বললেন তথ্য উপদেষ্টা

শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধনের সম্ভাব্য সময় ঘোষণা

শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধনের সম্ভাব্য সময় ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App