×

অন্যান্য

এনসিপি

প্রথম ধাপে ১২৫ প্রার্থীর নাম ঘোষণা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ১১:৩৯ এএম

প্রথম ধাপে ১২৫ প্রার্থীর নাম ঘোষণা

ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথম ধাপে ১২৫ জন মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর নাম প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (১০ ডিসেম্বর) সকালে দলটির অস্থায়ী কার্যালয়ে এই নামের তালিকা ঘোষণা করেন সদস্য সচিব আখতার হোসেন।

এ সময় তিনি জানান, মনোনয়নপত্র বিতরণ শেষ হয়েছে। আজ প্রাথমিক তালিকা প্রকাশ করা হচ্ছে। তালিকাভুক্ত প্রার্থীদের বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া গেলে তদন্তের ভিত্তিতে তাদের প্রার্থিতা বাতিল করা হবে।

সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেন, আমাদের মনোনয়ন তালিকায় বেশ কিছু ব্যতিক্রম রয়েছে।

আরো পড়ুন : এনসিপির নেতৃত্বে জোট ঘোষণা

দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, গণভোটে সবাই ‘হ্যাঁ’ ভোট দেবেন। আমাদের প্রার্থীরাও ‘হ্যাঁ’ ভোটে সমর্থন চাইবেন। দুর্নীতিবাজ, চাঁদাবাজ বা আওয়ামী লীগ–জাতীয় পার্টি–সংশ্লিষ্ট কাউকে আমরা সংসদে পাঠাতে চাই না। এমন কারও বিষয়ে অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে প্রার্থিতা বাতিল করা হবে। নির্বাচনী আইন লঙ্ঘন করলেও প্রার্থিতা বাতিল করা হবে।

তিনি আরো জানান, ১২৫ জনের এ তালিকা প্রথম ধাপ। আরো দুই দফায় প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App