×

রাজনীতি

পরিবেশমন্ত্রী

রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া সহজ করতে সৌদির প্রতি আহ্বান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৪৫ পিএম

রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া সহজ করতে সৌদির প্রতি আহ্বান

ছবি: সংগৃহীত

প্রবাসী বাংলাদেশিদের রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া আরো সহজ করতে সৌদি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। সৌদি আরব বাংলাদেশী কর্মীদের আয়ের একটি প্রধান উৎস হিসেবে এর গুরুত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, এই প্রক্রিয়াকে সহজীকরণ করলে বাংলাদেশি প্রবাসীরা অংশীদারিত্বমূলক ভাবে উপকৃত হবেন।

বুধবার (৭ ফেব্রুয়ারি) বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলান বাংলাদেশ সচিবালয়ে পরিবেশমন্ত্রীর সঙ্গে এক সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

পরিবেশমন্ত্রী মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনাসহ জলবায়ু কৌশল বাস্তবায়ন, দূষণরোধ, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন এবং সৌর ও বায়ুশক্তির মতো নবায়নযোগ্য জ্বালানীর উৎস প্রসারে সৌদির সহযোগিতা চেয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের সহযোগিতা উদ্ভাবনী সমাধান এবং আরো টেকসই ভবিষ্যতের দিকে অগ্রসর হতে সহায়ক হবে।

সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলান জানান, সৌদি আরব বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানীর জন্য ৩ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে। তিনি পরিবেশগত উদ্যোগে বাংলাদেশের সহযোগিতা বাড়াতে সৌদি আরবের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। এছাড়া নবায়নযোগ্য জ্বালানী উন্নয়ন, টেকসই উন্নয়ন লক্ষ্য, জলবায়ু কর্মসূচির উদ্যোগে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বমূলক ভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

সভা চলাকালীন আলোচনায় পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তন প্রশমনে সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। তাছারা আলোচনায় উভয় পক্ষই টেকসই উন্নয়নে পারস্পরিক দক্ষতা ও সম্পদ কাজে লাগিয়ে ঘনিষ্ঠ সম্পর্ক ও সহযোগিতা গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App