×

রাজনীতি

পরিবেশমন্ত্রী

আগামী দিনে বাংলাদেশ-ইরানের মধ্যে বন্ধুত্ব জোরদার হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১০:২৯ পিএম

আগামী দিনে বাংলাদেশ-ইরানের মধ্যে বন্ধুত্ব জোরদার হবে

ছবি: ভোরের কাগজ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, বাংলাদেশ ও ইসলামী প্রজাতন্ত্র ইরান বিশ্বস্ত বন্ধু এবং গুরুত্বপূর্ণ অংশীদার এবং বিভিন্ন খাতে বর্ধিত ও অর্থবহ সম্পৃক্ততার মাধ্যমে আমাদের মধ্যে বন্ধুত্ব আগামী দিনে আরো বৃদ্ধি পাবে। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন সরকার ইরানসহ মধ্যপ্রাচ্যের সব বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে একযোগে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমরা উপকৃত হতে পারি।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর গুলশান এলাকার একটি হোটেলে ইসলামি প্রজাতন্ত্র ইরানের ইসলামি বিপ্লবের (জাতীয় দিবস) বিজয়ের ৪৫তম বার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন পরিবেশমন্ত্রী।

পরিবেশমন্ত্রী বলেন, সরকারি পর্যায়ে সহযোগিতার পাশাপাশি, আমাদের দুই দেশের বেসরকারি খাতগুলোকে পারস্পরিক সুবিধার জন্য সমন্বয়ে আরো সক্রিয় হতে হবে। আমি এই সুযোগটি কাজে লাগাতে সরকার, ব্যবসায়ী ব্যক্তিবর্গ এবং ইরানের উদ্যোক্তাদেরকে বাংলাদেশে সফর করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ব্যবসায় বিশেষ করে অবকাঠামো, বিদ্যুৎ ও জ্বালানি, কৃষি-ভিত্তিক ব্যবসা, আরএমজি, পর্যটন এবং আতিথেয়তার ক্ষেত্রে বিদেশী বিনিয়োগের জন্য বিশেষভাবে দীর্ঘমেয়াদী বিশেষ সুবিধা দেয়া হয়।

ইরানের রাষ্ট্রদূত মনসুর চাভোশি নবগঠিত বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানান। তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। তিনি বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে তার দেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন দেশের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদেরও ধন্যবাদ জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এলপিজির মূল্যবৃদ্ধিতে চাপে ভোক্তার সংসার

এলপিজির মূল্যবৃদ্ধিতে চাপে ভোক্তার সংসার

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার, আহত ১০

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার, আহত ১০

আইএমএফের চুক্তি ‘বাতিল করে দিয়েছি’: অর্থমন্ত্রী

আইএমএফের চুক্তি ‘বাতিল করে দিয়েছি’: অর্থমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App