×

রাজনীতি

যুবদলের নতুন কর্মসূচি ঘোষণা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৪, ০৫:৩৩ পিএম

যুবদলের নতুন কর্মসূচি ঘোষণা

ছবি: সংগৃহীত

সারাদেশের সব জেলা ও মহানগরে আগামীকাল (বুধবার ২১ আগস্ট) বিক্ষোভ কর্মসূচি পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে যুবদলের দপ্তর সম্পাদক এমএন ইসলাম সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তিনি উল্লেখ করেন, গত ১৫ বছরে হাজার হাজার নেতাকর্মীকে গুম-খুন-জখম, ২৮ অক্টোবর লগি-বৈঠার তাণ্ডব, শাপলা চত্বর ট্রাজেডি, নিরাপদ সড়ক ও সর্বশেষ ছাত্র-জনতার অভ্যুত্থানে হাজারের বেশি শিশু-ছাত্র-যুবক হত্যা ও আহত হওয়ার ঘটনা ঘটেছে। এ সব ঘটনায় সরাসরি নির্দেশদাতা শেখ হাসিনা ও তার বাহিনীর বিচারের দাবিতে এ কর্মসূচি পালন করবে যুবদল।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম ইতোমধ্যে কর্মসূচি সফলভাবে পালনের নির্দেশনা দিয়েছেন।

আরো পড়ুন: শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত গণতান্ত্রিক অঙ্গীকার ভঙ্গ করেছে

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কারা দেশপ্রেমিক, কারা মীর জাফর, জানালেন ওসমান হাদির বোন

কারা দেশপ্রেমিক, কারা মীর জাফর, জানালেন ওসমান হাদির বোন

ড্রোন হামলার পর গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ করলো সৌদি আরব

ড্রোন হামলার পর গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ করলো সৌদি আরব

নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই

মীর শাহে আলম নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই

ইসলামী ব্যাংকের সামনে থেকে সরে গেল দুই পক্ষ, ফের কর্মসূচি ঘোষণা

ইসলামী ব্যাংকের সামনে থেকে সরে গেল দুই পক্ষ, ফের কর্মসূচি ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App