×

রাজনীতি

আসিফ মাহমুদ

মানুষ বিএনপিকে চরমভাবে প্রতিহত করবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৩ পিএম

মানুষ বিএনপিকে চরমভাবে প্রতিহত করবে

ছবি: জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বিএনপিকে উদ্দেশ্য করে জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বাংলার মানুষ আপনাদেরকে চরমভাবে প্রতিহত করবে।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে পিরোজপুরের মঠবাড়িয়া শহীদ মোস্তফা খেলার মাঠে পিরোজপর-১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ড. শামীম হামিদীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ‘বিগত সময় যারা ভোট চুরি করে ক্ষমতায় এসেছিল, যারা কেন্দ্র দখল করে ক্ষমতায় এসেছিল, যারা আপনার আমার ভোটাধিকার হরণ করে ক্ষমতায় এসেছিল তাদের কী পরিণতি হয়েছে আমরা দেখেছি। তারা এখন দিল্লিতে আছেন।’

এ সময় তিনি সতর্ক করে বলেন, ‘আমরা বলে দিতে চাই- যারা আবারও কেন্দ্র দখল করার পাঁয়তারা করছেন, যারা আবারও দীর্ঘদিন ধরে ভোটাধিকার বঞ্চিত জনতাকে ভোট দেওয়া থেকে বিরত রাখার চেষ্টা করছেন তাদের অবস্থানও কিন্তু দিল্লিতে হবে।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশের মানুষ এখন যোগ্য, সৎ ও জবাবদিহিমূলক নেতৃত্ব প্রত্যাশা করে। শাপলা কলি মার্কা সেই পরিবর্তনের প্রতীক। গত ১৭ বছরে একটি দল জনগণের ভোটাধিকার হরণ করেছে। বর্তমানে একটি দল মানুষের এই অধিকার নিয়ে ছিনিমিনি খেলছে।’

মঠবাড়িয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ আব্দুল জলিল শরীফের সভাপতিত্বে আরও বক্তব্য দেন- জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু, জাতীয় যুব শক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম, পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের ১১ দলীয় জোট (এনসিপি) প্রার্থী ড. শামীম হামিদী, পিরোজপুর-২ আসনের জামায়াতের প্রার্থী শামীম সাঈদী, মঠবাড়িয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি আবুল কালাম আজাদ প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কলকাতায় আগুনে ৯ মৃত্যু: হোটেল মালিক গ্রেপ্তার

কলকাতায় আগুনে ৯ মৃত্যু: হোটেল মালিক গ্রেপ্তার

তেজগাঁও ও পল্টন থানার ওসি প্রত্যাহার

প্রশাসনিক কারণ তেজগাঁও ও পল্টন থানার ওসি প্রত্যাহার

যুক্তরাজ্যে উল্টো পথে আসা গাড়ির ধাক্কা, পুলিশসহ নিহত ৭

যুক্তরাজ্যে উল্টো পথে আসা গাড়ির ধাক্কা, পুলিশসহ নিহত ৭

ফ্যাসিবাদের ধারণা ও বাকশালের রাজনৈতিক শ্রেণিবিন্যাস

ফ্যাসিবাদের ধারণা ও বাকশালের রাজনৈতিক শ্রেণিবিন্যাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App