×

রাজনীতি

বন্দর ও বাণিজ্য চুক্তি বাতিলসহ ৬ দফা দাবি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০৪:৫০ পিএম

বন্দর ও বাণিজ্য চুক্তি বাতিলসহ ৬ দফা দাবি

ছবি: সংগৃহীত

আকিদা পুনঃসংযোজন, বন্দর চুক্তি বাতিলসহ ৬ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট।

সোমবার (৯ মার্চ) দুপুর ১২টায় রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব অধ্যক্ষ স.উ.ম আবদুস সামাদ এসব দাবি তুলে ধরেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এবং এদেশের মানুষের ধর্মীয় ও আধ্যাত্মিক ঐতিহ্যের মূল ভিত্তি আহলে সুন্নাত ওয়াল জামাআতের আদর্শ। কিন্তু সাম্প্রতিক সময়ে বিভিন্ন ক্ষেত্রে এ ঐতিহ্যকে উপেক্ষা করা হচ্ছে, যা উদ্বেগজনক।

তিনি বলেন, কোনো সভ্য রাষ্ট্রে মব কালচার গ্রহণযোগ্য নয়। মব সন্ত্রাসে নিহত আলেমে দ্বীন মাওলানা রইস উদ্দিন হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

সংবাদ সম্মেলনে মাদ্রাসা শিক্ষা বোর্ডের আকাঈদ ও ফিকহ পাঠ্যপুস্তকে আহলে সুন্নাত ওয়াল জামাআতের বিশুদ্ধ আকিদা পুনঃসংযোজনের দাবি জানানো হয়। পাশাপাশি অষ্টম, নবম ও দশম শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া মহানবী (সা.)-এর রওজা জিয়ারত ও উসিলা গ্রহণ সংক্রান্ত বিষয় পুনরায় অন্তর্ভুক্ত করার আহ্বান জানানো হয়।

আরো পড়ুন: নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে অবস্থান নিতে হবে

এছাড়া মব সন্ত্রাসের অভিযোগে চাকরিচ্যুত শিক্ষক, ইমাম, খতিব ও ব্যাংকারদের পুনর্বহাল, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে দেশের স্বার্থবিরোধী বন্দর ও একতরফা বাণিজ্য চুক্তি বাতিল এবং এসব বিষয়ে পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে আউলিয়া কেরামের মাজারে হামলার ঘটনার নিন্দা জানিয়ে ক্ষতিগ্রস্ত মাজারগুলো সরকারি খরচে পুনর্নির্মাণ এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবি করা হয়।

আন্তর্জাতিক প্রসঙ্গে সংগঠনটি মধ্যপ্রাচ্যের সংঘাতে ইসরায়েল ও মার্কিন আগ্রাসনের শিকার ইরানের জনগণের প্রতি সংহতি প্রকাশ করে এবং যুদ্ধ ও আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের দৃঢ় কূটনৈতিক অবস্থান গ্রহণের আহ্বান জানায়।

দাবি বাস্তবায়নে কর্মসূচি হিসেবে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্পিকারের কাছে স্মারকলিপি প্রদান, আগামী ১ এপ্রিল দেশের প্রতিটি থানা ও উপজেলায় এবং ৭ এপ্রিল জেলা সদরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেওয়া হয়।

আরো পড়ুন: বিশৃঙ্খলা সৃষ্টি না করে সরকারকে কাজ করতে দিন

সংবাদ সম্মেলনে সংগঠনের প্রেসিডিয়াম সদস্য আল্লামা আবু সুফিয়ান আবেদী, গোলাম মাহমুদ ভূঁইয়া মানিক, এডভোকেট ইকবাল হাছান, মুহাম্মদ আব্দুল হাকিম, ইঞ্জিনিয়ার শামসুল আলম কাজল, নাসির উদ্দীন মাহমুদসহ বিভিন্ন নেতা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দালাল ছাড়াই যেভাবে মিলবে ড্রাইভিং লাইসেন্স!

দালাল ছাড়াই যেভাবে মিলবে ড্রাইভিং লাইসেন্স!

সাতক্ষীরার সাবেক এমপি নজরুল ইসলাম গ্রেপ্তার

সাতক্ষীরার সাবেক এমপি নজরুল ইসলাম গ্রেপ্তার

এসএসসি ও সমমানের ফল প্রকাশ ১০ আগস্ট

এসএসসি ও সমমানের ফল প্রকাশ ১০ আগস্ট

রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২

রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App