×

রাজনীতি

জাহেদ উর রহমান

‘উচ্চস্বরে বকা দেওয়া যায় এই সরকারকে’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৬, ০১:৩৪ পিএম

‘উচ্চস্বরে বকা দেওয়া যায় এই সরকারকে’

ছবি: সংগৃহীত

বর্তমান সরকারকে উচ্চস্বরে বকা দেওয়া যায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।

রোববার (৩ মে) সকালে রাজধানীর ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) কার্যালয়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত ‘জন আস্থা পুনর্নির্মাণ: বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা ও গণতান্ত্রিক জবাবদিহি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। 

সভাটি সঞ্চালনা করেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।

এসময় জাহেদ উর রহমান বলেন, এখানে দাঁড়িয়ে কথা বলা কঠিন। ইফতেখারুজ্জামান শুরুতে বলছিলেন আমি সিভিল সোসাইটির অংশ ছিলাম। ইদানীং এই অনুষ্ঠানগুলোতে এলে মনে হয় ওইটাই ভালো ছিল। কারণ প্রচুর অভিযোগ, প্রচুর সমস্যা। একটা জিনিস ভালো লাগছে। এই সরকারকে সমালোচনা করা যাচ্ছে।

তিনি বলেন, রিয়াজ ভাই (ঢাকা ট্রিবিউন সম্পাদক) যখন সরকারকে বকা দিচ্ছিলেন উনার গলা অনেক চড়ে গেছে। বকার সময় কোনো সেন্সর না করেই বকা দিচ্ছেন। এটা আমাদের প্রতি স্বীকৃতি যে এই সরকারকে উচ্চস্বরে বকা দেওয়া যায়। আমরা চাই সেটা অব্যাহত থাকবে।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফারাক্কা নিয়ে বিহারের আপত্তিতে প্রশ্নের মুখে গঙ্গা চুক্তির ভবিষ্যৎ

ফারাক্কা নিয়ে বিহারের আপত্তিতে প্রশ্নের মুখে গঙ্গা চুক্তির ভবিষ্যৎ

বরাদ্দে সরকারি দলের ধারে-কাছেও নেই বিরোধী এমপিরা

জামায়াত আমির বরাদ্দে সরকারি দলের ধারে-কাছেও নেই বিরোধী এমপিরা

বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানা গেল আসল কারণ

বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, জানা গেল আসল কারণ

বিআরটিসির বাসে নানা সমস্যা, ৯ দফা দাবি বেরোবি প্রশাসনের

বিআরটিসির বাসে নানা সমস্যা, ৯ দফা দাবি বেরোবি প্রশাসনের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App