×

রাজনীতি

মাদকবিরোধী সামাজিক আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৫:১০ পিএম

মাদকবিরোধী সামাজিক আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের

ছবি: সংগৃহীত

মাদক নির্মূলে শুধু আইন প্রয়োগ বা শাস্তিমূলক ব্যবস্থা যথেষ্ট নয়; এ জন্য সমাজের সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে একটি শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মাদকবিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আরো পড়ুন: ‘সবার আগে বাংলাদেশ স্লোগান এখন সবার আগে বিএনপি’

মির্জা ফখরুল বলেন, "সবাইকে সম্পৃক্ত করে আমরা মাদকবিরোধী অভিযান শুরু করেছি। সরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও রাজনৈতিক সংগঠন— সবাইকে নিয়ে একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই। এটি ছাড়া বিকল্প কোনো পথ নেই।"

তিনি বলেন, "শুধু আইন প্রয়োগ বা শাস্তি দিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয়। আমরা যে সমন্বিত পদক্ষেপ নিতে চাই, তার মাধ্যমে ইতিবাচক ফল পাওয়া যাবে বলে আশা করছি।"

এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের মাদকের ভয়াবহতা ও ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বাড়াতে আরো সক্রিয় ও ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।

আরো পড়ুন: সাতক্ষীরার সাবেক এমপি নজরুল ইসলাম গ্রেপ্তার

সভায় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মোজাফফরের জবানবন্দিতে বেরিয়ে এলো জিয়া হত্যার চাঞ্চল্যকর তথ্য

মোজাফফরের জবানবন্দিতে বেরিয়ে এলো জিয়া হত্যার চাঞ্চল্যকর তথ্য

অনুমোদনের পরও যে কারণে আটকে আছে পে স্কেল

অনুমোদনের পরও যে কারণে আটকে আছে পে স্কেল

জিয়াউর রহমানকে হত্যার দুদিন আগে চট্টগ্রাম যান এরশাদ

জিয়াউর রহমানকে হত্যার দুদিন আগে চট্টগ্রাম যান এরশাদ

প্রধানমন্ত্রীর বৈঠকে অনুপ্রবেশের চেষ্টা, আটক সাংবাদিক

প্রধানমন্ত্রীর বৈঠকে অনুপ্রবেশের চেষ্টা, আটক সাংবাদিক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App