×

রাজনীতি

‘হারিকেন সামনে, পেছনে ফ্যান’ তারেক রহমানের মন্তব্যে যা বললেন আসিফ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ১০:৩৮ পিএম

‘হারিকেন সামনে, পেছনে ফ্যান’ তারেক রহমানের মন্তব্যে যা বললেন আসিফ

ফাইল ছবি

বিদ্যুৎ ও গ্যাস সংকটের প্রতিবাদে হারিকেন হাতে কর্মসূচি পালনকারীদের সমালোচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া বক্তব্যের জবাব দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। প্রধানমন্ত্রীর বক্তব্যের ব্যাখ্যা দিয়ে তিনি দাবি করেছেন, কর্মসূচির সময় পেছনে চলা ফ্যান ও মাইক বিদ্যুৎ সংযোগে নয়, জেনারেটরের মাধ্যমে চালানো হচ্ছিল। তাঁর দাবি, কর্মসূচি চলাকালে ওই এলাকায় বেশির ভাগ সময় বিদ্যুৎ ছিল না।

শনিবার (১৫ আগস্ট) রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি কলোনি মাঠে এক অনুষ্ঠানে বিদ্যুৎ ও গ্যাস সংকট নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাম্প্রতিক একটি রাজনৈতিক কর্মসূচির প্রসঙ্গ তুলে তিনি বলেন, কিছু রাজনৈতিক দলের নেতাকর্মী সামনে হারিকেন নিয়ে গ্যাস-বিদ্যুতের দাবিতে বসেছিলেন, অথচ তাঁদের পেছনে ফ্যান চলছিল। এ ধরনের কর্মসূচিকে তিনি ‘হঠকারিতা’ বলে মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, সরকার দেশের জ্বালানি সংকট সমাধানে কাজ করছে। আগামী ২৭ আগস্ট শুরু হতে যাওয়া সংসদ অধিবেশনে আগামী ১০ বছরে কীভাবে দেশের জ্বালানি সমস্যা সমাধান করা হবে, সেই পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরা হবে।

আরও পড়ুন: ‘আগামী পাঁচ বছরে এই আসনে আমিই প্রধানমন্ত্রী’

প্রধানমন্ত্রীর বক্তব্যের পর বিষয়টি পরিষ্কার করতে নিজের অবস্থান তুলে ধরেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি দাবি করেন, কর্মসূচিতে ব্যবহৃত ফ্যান ও মাইক্রোফোন জেনারেটরের মাধ্যমে চালানো হচ্ছিল। কর্মসূচির সময় সংশ্লিষ্ট এলাকায় বেশির ভাগ সময় বিদ্যুৎ না থাকায় বিকল্প ব্যবস্থায় এসব সরঞ্জাম চালাতে হয়েছে বলেও দাবি করেন তিনি।

এদিকে বিদ্যুৎ ও গ্যাস সংকট নিয়ে নিজের বক্তব্যে সমস্যাটি স্বীকার করে দ্রুত পরিস্থিতির উন্নতির আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আগামী কয়েক দিনের মধ্যে গ্যাস সংকট কমে আসবে। একই সঙ্গে চলমান বিদ্যুৎ সংকটের জন্য জনগণের কাছে দুঃখপ্রকাশ করেন তিনি।

সংকট সমাধানে বিরোধী রাজনৈতিক দলগুলোর কাছ থেকেও বাস্তবসম্মত পরিকল্পনা চেয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্য অনুযায়ী, কোনো দলের পরিকল্পনা আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে জ্বালানি সংকট সমাধান করতে সক্ষম হলে সরকার সেটি গ্রহণ করে বাস্তবায়ন করবে।

অন্যদিকে, গ্যাস সংকট মোকাবিলায় প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে প্রায় দুই বছর সময় লাগতে পারে বলে শনিবার জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক রাখতে মালয়েশিয়া থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির চেষ্টা চলছে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুজনের মৃত্যু

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুজনের মৃত্যু

৫ দিন যেমন থাকবে আবহাওয়া

৫ দিন যেমন থাকবে আবহাওয়া

‘৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে’

প্রধানমন্ত্রী ‘৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে’

মাকে গলা কেটে হত্যা, ছেলে ও দাদি গ্রেপ্তার

মাকে গলা কেটে হত্যা, ছেলে ও দাদি গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App