×

রাজনীতি

মেঘনা আলম

‘আমি বাংলাদেশের ইতিহাসের প্রথম মুখ খারাপ প্রধানমন্ত্রী হবো’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৬:৩০ পিএম

‘আমি বাংলাদেশের ইতিহাসের প্রথম মুখ খারাপ প্রধানমন্ত্রী হবো’

ফাইল ছবি

আলোচিত মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম বলেছেন, ভবিষ্যতে দেশের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পেলে তিনি বাংলাদেশের ইতিহাসের ‘প্রথম মুখ খারাপ প্রধানমন্ত্রী’ হবেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, দুর্বল ও অসহায় মানুষের প্রতি তিনি সদয় থাকবেন, তবে অন্যায় বা ক্ষমতার অপব্যবহারের ক্ষেত্রে কঠোর অবস্থান নেবেন।

রোববার (২৩ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এমন মন্তব্য করেন মেঘনা আলম। তাঁর এই বক্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

স্ট্যাটাসে মেঘনা আলম লেখেন, ‘আপনারা যারা আমাকে ভবিষ্যতের প্রধানমন্ত্রী দেখতে চান, মাথায় রেখেন যে আমি বাংলাদেশের ইতিহাসের প্রথম মুখ খারাপ প্রধানমন্ত্রী হব। আমি নরমের ভক্ত, শক্তের যম!’


আরও পড়ুন: রংপুরের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীকে দায় নিতে হবে

তাঁর স্ট্যাটাসে ‘নরমের ভক্ত, শক্তের যম’— নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। এই বক্তব্যের মাধ্যমে তিনি একদিকে সাধারণ ও দুর্বল মানুষের প্রতি সহানুভূতিশীল থাকার এবং অন্যদিকে প্রভাবশালী বা অন্যায়কারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার বার্তা দিয়েছেন।

মেঘনা আলম মডেলিংয়ের পাশাপাশি সম্প্রতি রাজনৈতিক কর্মকাণ্ড ও বিভিন্ন সামাজিক ইস্যুতে নিজের বক্তব্যের কারণে আলোচনায় রয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিভিন্ন বিষয়ে তাঁর সরব উপস্থিতি দেখা যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা ১৬ অক্টোবর

প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা ১৬ অক্টোবর

রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত একাধিক ব্যক্তি

রিয়াদ বিমানবন্দরে বিস্ফোরণ, আহত একাধিক ব্যক্তি

ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত

ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত

রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App