×

প্রবাস

ডাকাতদের হামলায় দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি নিহত

Icon

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৪, ০২:৪৯ পিএম

ডাকাতদের হামলায় দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি নিহত

ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকায় ডাকাতদের হামলায় কামাল হোসেন (৩৫) ওরফে আসিফ ইকবাল নামে বাংলাদেশি এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

বাংলাদেশ সময় বুধবার (২৪ এপ্রিল) বিকাল তিনটার দিকে দক্ষিণ আফ্রিকার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় তাকে হত্যা করে আফ্রিকার ডাকাতরা।

ভোরের কাগজকে বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ভাগ্নে সাংবাদিক আরাফাত হোসেন সিফাত। 

নিহত কামাল হোসেন নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের গোহাট্টা এলাকার মৃত খলিল মিয়ার ছেলে। ১০ বছর আগে স্ত্রী ও কন্যাকে রেখে দক্ষিণ আফ্রিকায় যান তিনি।

সিফাত বলেন, কামাল মামা দক্ষিণ আফ্রিকার হিয়াভুসা এলাকায় একটি দোকান নিয়ে ব্যবসা করতেন। বুধবার স্থারীয় সময় সন্ধ্যায় দোকানটিতে ডাকাতদল হানা দেয়। এসময় ডাকাতরা ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার আগে তার মাথা পলিথিন দিয়ে আটকে ফেলে ও শ্বাসরোধ করে হত্যা করে।

তিনি আরও বলেন, আমাদের এক আত্মীয় সংশ্লিষ্ট দূতাবাসের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। দ্রুত তার লাশ যেন দেশে ফিরে সেই ব্যবস্থা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রবাসী কার্ড দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল মন্ত্রণালয়

প্রবাসী কার্ড দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল মন্ত্রণালয়

ফের বাড়ল জ্বালানি তেলের দাম

ফের বাড়ল জ্বালানি তেলের দাম

‘আমরা প্রথম টার্গেট হলে বিএনপি হবে দ্বিতীয় টার্গেট’

নাহিদ ইসলাম ‘আমরা প্রথম টার্গেট হলে বিএনপি হবে দ্বিতীয় টার্গেট’

এমপি নুসরাতের বাড়িতে হামলার ঘটনায় সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

এমপি নুসরাতের বাড়িতে হামলার ঘটনায় সংসদে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App