×

রাজশাহী

গোমস্তাপুর থানায় ওসিসহ ৭ পুলিশ প্রত্যাহার

Icon

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৪, ০৬:৩০ পিএম

গোমস্তাপুর থানায় ওসিসহ ৭ পুলিশ প্রত্যাহার

ছবি: ভোরের কাগজ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুলিশের উপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় ওসিসহ ৭ পুলিশ সদস্যকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। সোমবার (৪ নভেম্বর) চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন। 

ক্লোজড করা পুলিশ সদস্যরা হলেন- গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম, উপ-পরিদর্শক তারেক আহমেদ, দেলোয়ার হোসেন ও আবুল কালাম আজাদ এবং কনস্টেবল নেফাউর, আনিস, শামীম ও মানিক।  

আরো পড়ুন: টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযান, ৭২ নারী-পুরুষ আটক

পুলিশ সুপার রেজাউল করিম জানান, গোমস্তাপুর থানা পুলিশের একটি সিভিল টিম গত ৩১ অক্টোবর সন্ধ্যায় উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নে সন্তোষপুর বাজারে নিয়মিত মামলার আসামী মিন্টু রহমানকে গ্রেপ্তার করতে যায় পুলিশের ৮ সদস্য। এ সময় ওই আসামির লোকজন পুলিশের উপর হামলা করে তাকে ছিনিয়ে নিয়ে যায়। এতে ৫ জন পুলিশ সদস্য আহত হয়। এ ঘটনায় অপেশাদার আচরণ এবং দায়িত্ব পালনে অবহেলার কারনে শাস্তিমূলক এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

তিনি আরো জানান, নতুন ওসি হিসেবে গোমস্তাপুর থানায় পদায়ন করা হয়েছে সদর সার্কেল অফিসে কর্মরত পুলিশ পরিদর্শক খাইরুল বাশারকে। তিনি ইতোমধ্যে যোগদান করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জুনেই ইনু ও হানিফের মামলার রায়

চিফ প্রসিকিউটর জুনেই ইনু ও হানিফের মামলার রায়

আপনারা গুলি করলে আমরা কি বসে থাকবো

বিএসএফকে বিজিবি আপনারা গুলি করলে আমরা কি বসে থাকবো

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন গ্রহণযোগ্য নাম

সেনাপ্রধান বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন গ্রহণযোগ্য নাম

ইশতেহার বাস্তবায়নে তিন ধাপের মেগা পরিকল্পনা করেছে সরকার

ইশতেহার বাস্তবায়নে তিন ধাপের মেগা পরিকল্পনা করেছে সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App