×

রাজশাহী

রায়গঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Icon

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ১১:৪২ পিএম

রায়গঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জেরে শান্ত কুমার তেলী (১৯) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। 

রোববার (১৯ এপ্রিল) ভোরে উপজেলার ধামাইনগর ইউনিয়নের ক্ষিরতলা গ্রামের তেলীপাড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শান্ত কুমার তেলী ওই গ্রামের স্বদেশ চন্দ্র তেলীর বড় ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ভোর আনুমানিক সাড়ে চারটা থেকে পাঁচটার দিকে বাড়ির পাশের একটি বাগানে থাকা ইউক্লিপটাস গাছের ডালে সুতার দড়ি দিয়ে গলায় ফাঁস নেন তিনি।

ভোরে পরিবারের সদস্যরা তাকে শয়নকক্ষে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের বাগানে একটি ইউক্লিপটাস গাছে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পরিবারের সদস্যরা তাকে গাছ থেকে নামিয়ে বাড়িতে নিয়ে আসেন এবং বিষয়টি পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর: ডিএসসিসি প্রশাসক

সায়েদাবাদের দূরপাল্লার বাস শিগগিরই কাঁচপুরে স্থানান্তর: ডিএসসিসি প্রশাসক

‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করা যাবে না

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা ‘ওটিপি’ ছাড়া সচিবালয়ে প্রবেশ করা যাবে না

গাজী নজরুলের সঙ্গে আপসের কারণ জানালেন মরিয়মের বাবা

গাজী নজরুলের সঙ্গে আপসের কারণ জানালেন মরিয়মের বাবা

এমপি নজরুলের ‘আপসনামায়’ কী লিখেছেন দ্বিতীয় স্ত্রীর বাবা

এমপি নজরুলের ‘আপসনামায়’ কী লিখেছেন দ্বিতীয় স্ত্রীর বাবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App