×

রাজশাহী

চাঁপাইনবাবগঞ্জ

নদীপথে ১৫ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

Icon

মো. আবদুস সালাম তালুকদার, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ)

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৭:২০ পিএম

নদীপথে ১৫ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

ছবি: ভোরের কাগজ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে ১৫ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর তাৎক্ষণিক পদক্ষেপে সেই চেষ্টা প্রতিহত করা হয়েছে।

শুক্রবার (১৩ জুন) রাত ১২টা ৪০ মিনিটে নওগাঁ ব্যাটালিয়নের অধীন রোকনপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ২২০/এমপি সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। পুশ-ইনের চেষ্টা করা ব্যক্তিদের মধ্যে ছিলেন ২ জন পুরুষ, ৮ জন নারী ও ৫ জন শিশু।

নওগাঁ ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, ভারতের ৮৮ ব্যাটালিয়ন বিএসএফের কোটালপুর ক্যাম্পের সদস্যরা নৌকাযোগে ওই ১৫ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে। তবে বিজিবির কঠোর অবস্থানের কারণে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। এ সময় তারা সীমান্তের শূন্যরেখা বরাবর ভারতের অভ্যন্তরে অবস্থান করছিলেন।

পরে বিজিবির চাপের মুখে পরদিন রাত ২টা ৪০ মিনিটে বিএসএফ সদস্যরা ভবানীপুর এলাকা দিয়ে ওই ১৫ জনকে আবার ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয়। বিজিবি জানিয়েছে, সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং এলাকায় সার্বক্ষণিক টহল ও নজরদারি অব্যাহত রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন শুরু

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন শুরু

নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি

নবম পে স্কেল বাস্তবায়ন নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের আনন্দ র‍্যালি

জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী

‘তারেক রহমানের জাতিসংঘে ভাষণ গিনেস বুকে উঠবে’

স্বেচ্ছাসেবক দল নেতার দাবি ‘তারেক রহমানের জাতিসংঘে ভাষণ গিনেস বুকে উঠবে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App