×

রাজশাহী

গোমস্তাপুরে দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা

Icon

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৪:৪১ পিএম

গোমস্তাপুরে দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা

ছবি: ভোরের কাগজ

‘অভাব নয়, সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সমন্বিত জেলা কার্যালয় রাজশাহী ও গোমস্তাপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আতিকুল ইসলাম আজমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা, রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ে দুর্নীতি দমন কমিশনের কোর্ট পরিদর্শক মো. জাহিদুল ইসলাম, একাডেমি সুপারভাইজার আসমা খাতুন, স্থানীয় গণমাধ্যমকর্মী প্রমুখ।

প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. সারওয়ার জাহান সুমন।

বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার দুটি মাধ্যমিক বিদ্যালয় অংশ নেয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ আয়োজনে চ্যাম্পিয়ন হয় রাবেয়া বালিকা উচ্চবিদ্যালয় এবং রানারআপ হয় আলিনগর বালিকা উচ্চবিদ্যালয়। অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ী ও রানারআপ দলের শিক্ষার্থীদের মাঝে ট্রফি বিতরণ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নিজ যোগ্যতায় জাতিসংঘে নিয়োগ পেয়েছেন জাইমা রহমান: মাহাদী আমিন

নিজ যোগ্যতায় জাতিসংঘে নিয়োগ পেয়েছেন জাইমা রহমান: মাহাদী আমিন

দুর্গাপূজায় সরকারি ছুটি বাড়ল, যারা পাবেন না

দুর্গাপূজায় সরকারি ছুটি বাড়ল, যারা পাবেন না

এলপিজির কৃত্রিম সংকট ঠেকাতে ডিসিদের নির্দেশ

এলপিজির কৃত্রিম সংকট ঠেকাতে ডিসিদের নির্দেশ

যাচাই-বাছাই ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না: বাণিজ্যমন্ত্রী

যাচাই-বাছাই ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না: বাণিজ্যমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App