×

রাজশাহী

স্বরাষ্ট্রমন্ত্রী

‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা ঘিরে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৫:৩৫ পিএম

‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা ঘিরে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে’

সারদা পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ২৭তম বিসিএস পুলিশ ব্যাচ (১ম পর্যায়) এর সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগস্ট মাসজুড়ে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের বিভিন্ন তৎপরতা পরিলক্ষিত হচ্ছে। এ কারণে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (২ আগস্ট) রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আগস্ট মাস উপলক্ষে সারাদেশে পুলিশকে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে কি না— এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর বিভিন্ন কার্যক্রম আগস্ট মাসে পরিলক্ষিত হচ্ছে। সে কারণে আমরা সবাইকে সতর্ক থাকতে বলেছি।”

ঢাকার বিভিন্ন স্থানে গত কয়েক দিনে বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায়ও কথা বলেন তিনি। 

আরো পড়ুন: ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ

শনিবার দুপুরে মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনে একটি সন্দেহজনক বস্তা পড়ে থাকার ঘটনাকে উল্লেখ করে তিনি জানান, পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হয়েছে, সেখানে কোনো বিস্ফোরক ছিল না।

তবে এসব ঘটনার প্রতিটিই গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। 

তিনি বলেন, “আমরা সবসময়ই সতর্ক রয়েছি। পুলিশ বাহিনী এবং বোম্ব ডিসপোজাল ইউনিট ২৪ ঘণ্টা প্রস্তুত রয়েছে, যাতে কোথাও কোনো ধরনের নাশকতার পরিকল্পনা থাকলে তা দ্রুত শনাক্ত ও প্রতিরোধ করা যায়।”

এর আগে শনিবার পুলিশ সদর দপ্তর থেকে মাঠপর্যায়ের সব ইউনিটকে জরুরি বার্তা পাঠিয়ে নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়। ওই বার্তায় আশঙ্কা প্রকাশ করা হয়, পুলিশের ব্যবহৃত যানবাহন হামলার লক্ষ্যবস্তু হতে পারে। এ পরিস্থিতিতে দেশজুড়ে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নেপালের বন্যায় বাংলাদেশের মানবিক সহায়তা, কৃতজ্ঞতা জানালেন শাহ

নেপালের বন্যায় বাংলাদেশের মানবিক সহায়তা, কৃতজ্ঞতা জানালেন শাহ

স্থানীয় সরকার নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ জামায়াতের

স্থানীয় সরকার নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ জামায়াতের

প্রায় ১০ হাজার কোটি টাকার সার আমদানির অনুমোদন

প্রায় ১০ হাজার কোটি টাকার সার আমদানির অনুমোদন

সাংবাদিকরা আছেন বলেই গণতন্ত্র আছে: তথ্যমন্ত্রী

সাংবাদিকরা আছেন বলেই গণতন্ত্র আছে: তথ্যমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App