×

রাজশাহী

ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলার চালক নিহত

Icon

মো. আবদুস সালাম তালুকদার, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ১২:০৬ পিএম

ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলার চালক নিহত

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় পাওয়ার টিলার চালক আবুল কালাম আজাদ টিমন (৩৫) নামে একজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ৬টা দিকে নাচোল উপজেলার দেওপাড়া রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম আজাদ টিমন নাচোল উপজেলার বান্দ্রা গ্রামের মহিবুর রহমানের ছেলে।

আরো পড়ুন: সাগরে জলদস্যুর হামলায় ১২ জেলে আহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবুল কালাম আজাদ একটি পাওয়ার টিলার-ট্রলিতে একটি ছাগল নিয়ে দেওপাড়া এলাকা থেকে নিজ বাড়ি বান্দ্রায় ফিরছিলেন। পথে দেওপাড়া রেলক্রসিং অতিক্রম করার সময় রহনপুর থেকে ছেড়ে আসা খুলনাগামী মহানন্দা ট্রেনটি তার যানবাহনকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের ফলে তিনি ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

খবর পেয়ে নাচোল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুর্ঘটনার পরও ওই রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সঠিক খাতে ঋণ ব্যবহার, শতভাগ সঞ্চয়-নিয়মিত কিস্তির অনন্য দৃষ্টান্ত

স্বাবলম্বী হচ্ছেন মৎস্যজীবীরা সঠিক খাতে ঋণ ব্যবহার, শতভাগ সঞ্চয়-নিয়মিত কিস্তির অনন্য দৃষ্টান্ত

আপনার ভিক্ষাই হয়তো একজনকে চাঁদাবাজি থেকে দূরে রাখবে

হাসনাত আবদুল্লাহ আপনার ভিক্ষাই হয়তো একজনকে চাঁদাবাজি থেকে দূরে রাখবে

দেশ রক্ষায় বিএনপির নেতা-কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

দেশ রক্ষায় বিএনপির নেতা-কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য ছানোয়ার

হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য ছানোয়ার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App